২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি মামলায় খৈয়াম কারাগারে

১৫ লাখ টাকা চাঁদাবাজির মামলায় সাবেক সাংসদ ও বিএনপি নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে বুধবার কারাগারে পঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার কার হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 12:25 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ১৫ লাখ টাকা চাঁদাবাজির মামলায় সাবেক সাংসদ ও বিএনপি নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামকে বুধবার কারাগারে পঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার কার হয়। তেজগাঁও থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বুধবার দুপুরে খৈয়ামকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন। তবে পুলিশের পক্ষ থেকে আদালতে রিমান্ডের কোনো আবেদন জানানো হয়নি। অন্যদিকে খৈয়ামের আইনজীবীরা তার জামিনের আবেদন জানালে শুনানি শেষে মহানগর হাকিম আবদুল্লাহ আল মামুন ওই আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আইনজীবীরা কারাগারে খৈয়ামের জন্য প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা দাবি করলে আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে আদেশ দেন। মানিকগঞ্জের শিবালয় ফেরি ঘাটের ইজারাদার ও ব্যবসায়ী মো. সোলায়মান চাঁদাবাজির অভিযোগে সাবেক সাংসদ খৈয়ামের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে সোলায়মান জানান, তিনি দরপত্রের মাধ্যমে এক কোটি সাড়ে আট লাখ টাকায় 'দৌলতদিয়া ফেরি টার্মিনাল চার্জ' ও 'দৌলতদিয়া মিনি পার্কিং ইয়ার্ড' এক বছরের জন্য ইজারা নেন। ছয়জনকে অংশীদার হিসেবে নিয়ে ২০০৫ সালের ১ জুলাই তিনি কাজও শুরু করেন। ওই বছরের ১৭ জুলাই সোলায়মানকে দেখা করার জন্য খবর পাঠান খৈয়ম। সোলায়মান ওইদিনই তৎকালীন সাংসদের ন্যাম ফ্লাটের বাসায় দেখা করতে গেলে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। চাঁদা না দিলে সোলায়মানের ব্যবসা বন্ধ করে দেওয়ারও হুমকি দেন তিনি। পরে তাদের মধ্যে ১৫ লাখ টাকায় আপসরফা হয়। এরপর বাদি তার ব্যবসায়িক অংশীদার অ্যাডভোকেট আসলামের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৫ লাখ টাকা চেকের মাধ্যমে খৈয়াম এবং তার আত্মীয় আনোয়ার হোসেন ও আসাদুজ্জামানের অ্যাকাউন্টে জমা দেন। পুলিশ মামলার বাকি দুই আসামি আনোয়ার হোসেন ও আসাদুজ্জামানকেও খুঁজছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএ/১৮১৬ঘ.