সিরাজগঞ্জে একজনের যাবজ্জীবন
এক তরুনীকে নদীতে ফেলে দিয়ে হত্যার দায়ে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ মোঃ রাফি ইমাম বৃহস্পতিবার এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন।
সেই সাথে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত আসামী গোলাম ফারুক সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মানিকপটল গ্রামের রফিকুল ইসলাম তালুকদারের ছেলে।
মামলার বিবরণে বলা হয়, ২০০২ সালের ১৭ জুলাই গোলাম ফারুক পারিবাবিক শত্র“তার কারণে পার্শ্ববর্তী বড়ইতলী গ্রামের আরকান আলী তালুকদারের কন্যা মোছাঃ আতিয়া আকতার নিপাকে (২০) কাজীপুরের পাটাগ্রাম ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাছে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে যমুনা নদীতে ফেলে দেয়। পরে নিপার লাশ আর পাওয়া যায়নি। নিপার বাবা ঘটনায় কাজিপুর থানায় মামলা দায়ের করেন। পরে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক এ রায় প্রদান করেন।
