২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগে যোগ দিয়েছেন জাপা নেতা লে. ক. রউফ

জাতীয় পার্টি (এরশাদ) নেতা লেফটেনেন্ট কর্ণেল আব্দুর রউফ বীর বিক্রম পিএসসি (অব.) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

নরসিংদী জেলা আ’লীগ সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন।

এ উপলক্ষে আওয়ামী লীগ দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবদুল মতিন ভূঁইয়া, মনোহরদী থানা আ’লীগের সভাপতি অ্যাড. ফজলুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিবুর রহমান রঙ্গু, মনোহরদী জেলা আসনের সাবেক সাংসদ অ্যাড. নুরুল মজিদ হুমায়ুন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক সাহাবুদ্দীন, নরসিংদী জেলা আ’লীগের সহসভাপতি অ্যাড. এসএ হাদী, জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আ. রউফ সরদার, স্থানীয় আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তাগণ জাপা নেতা আব্দুর রউফকে আওয়ামী লীগে যোগদানের জন্যে ধন্যবাদ জানান।

এসময় রউফ বলেন, “আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছি।” তিনি সকলের সহযোগিতা কামনা করেন।