২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানসাটে ১৪৪ ধারা, সমাবেশ করতে পারেনি চারদলীয় জোট, আপডেট

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের পার্শ্ববর্তী শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার বিকেলে চারদলীয় জোটের ব্যানারে সভা করতে পারেনি সাংসদ শাহজাহান মিয়া।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

কানসাট হত্যাকাণ্ডের পর এই প্রথম শাহজাহান মিয়া এলাকায় জনসভার ডাক দেয়। পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের সমর্থকরা এ জনসভা প্রতিরোধের ঘোষণা দিলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। 

অপ্রীতিকর ঘটনা এড়াতে মঙ্গলবার সন্ধ্যায় জনসভাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়। তবে শেষ পর্যন্ত শাহজাহান মিয়া জনসভা না করায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

এরআগে গত ১৪ জুন কানসাট কলেজ উন্নয়ন কাজ উদ্বোধনের নামে সাংসদ শাজাহান মিয়া সমাবেশ ডাকলে বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদ কানসাট হাই স্কুলে পাল্টা সমাবেশ ডাকে। ফলে সেখানেও ওই সাংসদ আর সমাবেশ করতে পারেননি।