২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন ১০ শতাংশ বাড়ানোর প্রতিশ্রতি দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খালেদা জিয়া সোমবার বলেছেন, তার সরকার চলতি বছরের জুলাই থেকে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের বেতনের সরকারি অংশের ১০ শতাংশ বৃদ্ধিসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 09:27 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

প্রধানমন্ত্রীর দপ্তরে অবসর ভাতার চেক প্রদানকালে প্রধানমন্ত্রী বলেন, সরকার বেসরকারি প্রাথমিক শিক্ষকদের দাবির প্রতি সহানুভূতিশীল এবং সরকারের সীমিত অর্থনৈতিক ক্ষমতার মধ্যে কিছু ব্যবস্থা করতে যাচ্ছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, মাসিক বাড়ি ভাড়া ১০০ টাকা থেকে ২০০ টাকা, চিকিৎসা ভাতা ১৫০ টাকা থেকে ২০০ টাকা, উৎসব ভাতা মূল বেতনের ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশে বৃদ্ধি এবং স্কুল খরচ ১৫০ টাকা থেকে ২০০ টাকায় উন্নীত করা হয়েছে।

তিনি বলেন, সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতনের সাথে সমন্বয় রেখে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেদের জন্য সরকার ভিন্ন একটি বেতন কাঠামো প্রণয়ন করতে বিবেচনা করছে।

প্রধানমন্ত্রী জানান, রেজিস্টার্ড প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ডিস্ট্রিক্ট স্ক্রুটিনি কমিটির পরিবর্তে উপজেলা শিক্ষা কমিটির হাতে দেওয়া হবে।