২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ ফেব্রয়ারি ‘ছাত্র অভ্যুত্থান দিবস’ পালনের আহ্বান

সামরিক শাসনবিরোধী ছাত্র নেতৃবৃন্দ শনিবার এক বিবৃতিতে ’১৪ ফেব্রুয়ারি ‘ছাত্র অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 07:07 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

১৯৮২-৮৩ সময়কালের ছাত্র নেতারা এ আহ্বান জানান।

১৯৮৩ সালের মধ্য ফেব্রুয়ারিতে স্বৈরাচারী শাসক এরশাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জাফর, জয়নাল, আইয়ুব, মোজাম্মেলসহ বেশ কয়েকজন ছাত্রনেতা জীবন দিয়েছেন।

এই উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত ও শোভাযাত্রা সহকারে শিক্ষা ভবনের সামনে শহীদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

এরপর বিকেল ৪টায় ঢাবি’র টিএসসি সেমিনার কক্ষে ৮২-৮৩ সালে গ্রেপ্তারকৃত ও নির্যাতিত ছাত্র নেতা ও আন্দোলনের সংগঠকসহ সংশ্লিষ্ট সকল ছাত্র-ছাত্রীর পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে সাক্ষরকারীরা হলেন: আক্তারুজ্জামান, মনিরুদ্দীন আহমেদ, ফজলুর রহমান, মোস্তফা জালাল মহিউদ্দীন, খন্দকার এম ফারুক, ফজলে হোসেন বাদশা, কেএম জাহাঙ্গীর, আবুল হাসিব খান, বাহালুল মাজনুন চুন্নু, মিজানুর রহমান মনু, আনোয়ারুল হক, আতাউর রহমান ঢালী, খবিরুদ্দীন আহমেদ, মুস্তফা হোসেন, জহিরুদ্দীন স্বপন, এমপি এবং নুরুল কবির।