চুরি করে মদের লাইসেন্স দেওয়ার জন্যে ৪ দলীয় জোট করা হয়নি: আমিনী
ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী, এমপি বলেছেন, এই সরকার চুরি করে সাতটি মদের লাইসেন্স দিয়েছে। কিন্তু মদের লাইন্সেস দেয়ার জন্যে চারদলীয় জোট গঠন করা হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া পৌরমুক্ত মঞ্চে সোমবার ২০০১ সালের এনজিও বিরোধী আন্দোলনে ছয়জন হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত মহাসমাবেশে তিনি একথা বলেন।
আমিনী বলেন, এদেশে আলেম ওলেমারা ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না।
সমাবেশে আরো বক্তব্য রাখেন মাওলানা মনিরুজ্জামান সিরাজী, ইসলামী আইন বাস্তবায়ন কমিটির মহাসচিব আব্দুল লতিফ নেজামী প্রমুখ।
