২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী সপ্তাহে সংকট কাটতে পারে: উপদেষ্টা সফিকুল হক

তত্ত্বাবধায়ক সরকারের নতুন উপদেষ্টা সফিকুল হক চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশনের সংস্কার প্রশ্নে সৃষ্ট জটিলতা আগামী সপ্তাহের মধ্যে সমাধান হবে বলে তিনি আশা করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য দু পক্ষের সঙ্গেই তিনি যোগাযোগ করেছেন। এ ব্যাপারে শনিবার তারা মতামত জানাতে পারেন।

এর আগে সফিকুল হক তিনদিনের মধ্যে চলমান অচলাবস্থা নিরসন হবে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন।

এ সম্পর্কে উপদেষ্টা বলেন, তিনদিন বলতে একটি “টাইম ফ্রেম” বোঝানো হয়েছিল। এর মধ্যে থেকে ছুটির দিনগুলো বাদ দিতে হবে।

দুই নির্বাচন কমিশনার স ম জাকারিয়া এবং মোদাব্বির হোসেন চৌধুরীর রোববার ছুটিতে যাওয়ার সম্ভাবনা সম্পর্কে উপদেষ্টা বলেন, “সেটা হলে তো আমাদের কাজ শেষ হয়ে যেত। তবে ওই দু’জন কমিশনার রোববার ছুটিতে যাবেন বলে মনে হচ্ছে না।”