২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা যুদ্ধের পটভূমি তৈরি করেছিলেন বুদ্ধিজীবীরা: খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক বাণীতে বলেছেন “স্বাধীনতা যুদ্ধের পটভূমি তৈরিতে বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল অপরিসীম। ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে এদেশের জনগণকে জাগিয়ে তুলতে তারা সাহসী ভূমিকা রেখেছিলেন।”

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

তিনি বলেন, “বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে বাংলাদেশকে দুর্বল করার চক্রান্ত হিসেবে হানাদার বাহিনী তাদের চূড়ান্ত পরাজয়ের পূর্ব মুহূর্তে কাপুরুষের মতো হত্যা করে অনেক বুদ্ধিজীবীকে। তাই ১৪ ডিসেম্বর দিনটি আমাদের জন্য শোক ও দুঃখের দিন।”

খালেদা জিয়া শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা এবং তাদের পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।