সোমবার শেখ হাসিনা রুশ বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রী পাচ্ছেন
গণতন্ত্র, মানবাধিকার ও শান্তির পক্ষে অবদান রাখার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে পিপলস ফ্রেণ্ডশীপ ইউনিভার্সিটি অব রাশিয়া’র পক্ষ থেকে সোমবার ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে।
পিপলস ফ্রেণ্ডসশীপ ইউনিভার্সিটি (পিএফইউআর) মিলনায়তনে সোমবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ভ্লাদিমির এম ফিলিপ শেখ হাসিনার হাতে এ ডিগ্রি তুলে দেবেন।
পিএফইউআর’র ২৫ জন অধ্যাপকের সমন্বয়ে গঠিত সায়েন্টিফিক কাউন্সিল বোর্ড গণতন্ত্র প্রতিষ্ঠায় শেখ হাসিনার দীর্ঘ সংগ্রাম এবং শান্তি ও মানবাধিকারের ক্ষেত্রে অবদানের কথা বিবেচনা করে তাকে এ সম্মানসূচক ডিগ্রি প্রদানের জন্য মনোনীত করে।
ডিগ্রি গ্রহণ করতে আওয়ামী লীগ নেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এখন রাশিয়া রয়েছেন।
