২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ ডিসেম্বর আইনজীবী সমন্বয় পরিষদের মানববন্ধন

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ২২ ডিসেম্বর দেশব্যাপী বিভিন্ন আইনজীবী সমিতি ভবন চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2005, 06:32 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

পরিষদের এক সভায় রোববার বোমাবাজ ও তাদের দোসরদের প্রতি ধিক্কার জানাতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এছাড়া সভায় বার কাউন্সিলের উদ্যোগে ২৮ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় আইনজীবী কনভেনশন সফল করার আহ্বান জানানো হয়।

সভায় দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অব্যাহত বোমা হামলা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় জোট সরকারের ব্যর্থতায় উদ্বেগ প্রকাশ করা হয়।

পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার আমীর--উল ইসলামের সভাপতিত্বে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার শফিক আহমেদ, বার কাউন্সিলের সহ--সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, সাবেক সভাপতি ওজায়ের ফারুক, সাধারণ সম্পাদক ইনায়েতুর রহীম, পরিষদের সদস্য সচিব সুব্রত চৌধুরী প্রমুখ।