২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলনে যোগ দেননি দু’জন সাবেক রাষ্ট্রপতি, আমন্ত্রণ পাননি বি. চৌধুরী

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ত্রয়োদশ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতিদের মধ্যে মাত্র দু’জন যোগ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2005, 01:17 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

তাঁরা হলেন সার্কের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস।

সাবেক রাষ্ট্রপতিদের মধ্যে বিচারপতি শাহাবুদ্দীন আহমদ ও অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী সম্মেলনে উপস্থিত হননি।

বার্ধক্যজনিত কারণে বিচারপতি শাহাবুদ্দীন আহমদ অনুপস্থিত থাকেন। তবে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী সম্মেলনের আমন্ত্রণপত্র না পাওয়ায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি বলে জানা গেছে।

জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে সার্ক গঠনের উদ্যোগ নেয়া হলেও হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে ১৯৮৫ সালে সার্ক গঠিত হয়। ওই বছরই ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে সার্কের যাত্রা শুরু হয়।

এছাড়াও ১৯৯৩ সালে আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি থাকাকালে বাংলাদেশে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়।