২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেব্রুয়ারিতে নতুন কমিটি করবে খান-হক নেতৃত্বাধীন বিজেএএফ

আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সম্মেলন ডেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) নতুন কমিটি গঠন করবে অ্যাডভোকেট টিএইচ খান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের নেতৃত্বাধীন বিজেএএফ’র একটি অংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 09:44 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

অ্যাডভোকেট টিএইচ খান বলেন, সম্মেলনের মাধ্যমে ইতোমধ্যেই রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে বিকেএএফ’র বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। আগামী জানুয়ারিতে সিলেট, বরিশাল ও ঢাকার কমিটি গঠন করা হবে। এরপর ফেব্রুয়ারিতে জাতীয় সম্মেলন ডেকে কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে বলে তিনি জানান।

যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে আহ্বায়ক এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট টিএইচ খানকে প্রধান উপদেষ্টা করে সোমবার ৫০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।