২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোস্তফা কামাল পাশার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মুক্তিযুদ্ধের সংগঠক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, কলামিস্ট মোস্তফা কামাল পাশার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2022, 01:25 PM

Updated : 02 Aug 2022, 03:23 PM

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বলে সরকারপ্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে।

দীর্ঘদিন ক্যান্সারে ভুগে শুক্রবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তফা কামাল পাশা। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

১৯৫২ সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মীর বাড়িতে জন্ম নেন মোস্তফা কামাল পাশা। তিনি বঙ্গবন্ধুর নেতৃত্ব ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধে সক্রিয় ছিলেন।