২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলীয় নেতা ও উপনেতাকে নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের কে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2022, 05:34 PM

Updated : 29 Apr 2022, 12:01 AM

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, সরকারপ্রধানের পক্ষে তার প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু বুধবার জাতীয় সংসদ ভবনে এই শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

বিরোধী দলীয় নেতার পক্ষে তার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা এবং বিরোধী দলীয় উপনেতার সহকারী একান্ত সচিব মো. আবু তৈয়ব শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।