ঢাবি ছাত্রদলে ৯১ সদস্যের আহ্বায়ক কমিটি
বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ভেঙে দিয়ে ৯১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রাকিবুল ইসলাম রাকিবকে এই কমিটির আহ্বায়ক এবং মো. আমানউল্লাহ আমানকে সদস্য সচিব করা হয়েছে বলে মঙ্গলবার ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
৯১ সদস্যের আহ্বায়ক কমিটিতে ২৫ জনকে করা হয়েছে যুগ্ম আহ্বায়ক । এরা হলেন- আখতার হোসেন, নাসির উদ্দীন নাসির, জহির উদ্দীন আহমেদ, খোরশেদ আলম সোহেল, এইচ এম আবু জাফর, সোহেল রানা, শাহজাহান শাওন, ওয়ালিউর রহমান জনি, আশিকুর রহমান, সজীব মজুমদার, এজাজুল কবীর রুবেল, শরীফুল প্রধান শরিফ, কাজী সামসুল হুদা, মোমিনুল ইসলাম জিসান, এসএম মাহমুদুল হাসান রনি, এনামুল হক এনাম, মাসুদুর রহমান মাসুদ, মোস্তাফিজুর রহমান, আবুল বাশার, হাসানুর রহমান, জসীম উদ্দিন, মিয়া মো. রাসেল, আবদুল্লাহ আল মাসুদ, আরিফুল ইসলাম ও কামাল পাশা।
সর্বশেষ ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি আল মেহেদি তালুকদারকে সভাপতি ও বাশার সিদ্দিককে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। তার প্রায় ১ বছর পর পূর্ণাঙ্গ করা হয় সেই কমিটি।
চলতি বছরের ১৮ সেপ্টেম্বর কাউন্সিলরদের ভোটের মাধ্যমে ফজলুর রহমান বাবু ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এর তিন মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি করে দেওয়া হল।
