চিকিৎসার জন্য ব্যাংককে গেছেন মির্জা ফখরুল
চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে রোববার বেলা ১১টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ঢাকা ছাড়েন তিনি।
পরিবারের সদস্যরা জানান, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন বিএনপি মহাসচিব। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ভিসুটের অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়েছে।
আগামী সাপ্তাহেই তার দেশে ফেরার কথা রয়েছে।
হৃদরোগের চিকিৎসার জন্য সর্বশেষ ২০১৬ সালের ২৮ এপ্রিল ব্যাংকক যান মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিবের হৃদরোগ ছাড়াও ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে জটিলতা রয়েছে।এর চিকিৎসার কোনো ব্যবস্থা বাংলাদেশে না থাকায় ২০১৫ সালে ১৪ জুলাই কারাবন্দি ফখরুলকে বিদেশে যেতে জামিন দেয় সুপ্রিম কোর্ট।
এরপর কয়েক দফায় তিনি সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য যান।
