২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়: খালেদা

দেশের পাঁচ কোটির ওপর মানুষ খাবার পাচ্ছে না দাবি করে খালেদা জিয়া বলেছেন, নিদারুণ কষ্টে থাকা জনগণ এই সরকার থেকে মুক্তি চায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোশ্যাল মিডিয়া ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2017, 01:21 AM

Updated : 19 Aug 2022, 06:12 PM

রোববার রাতে এক টুইটে একথা বলেন বিএনপি চেয়ারপারসন।

তিনি লিখেছেন, “একটি সমীক্ষা বলছে দেশের ৫ কোটির ওপর মানুষ খাদ্য-বঞ্চিত। প্রকৃত চিত্র আরও ভয়াবহ।

“এক দশক ধরে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে এখন। উন্নয়ন কথামালায় থাকলেও, বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়।”