রাজশাহী জেলা ও নগরে বিএনপির নতুন কমিটি
রাজশাহী মহানগর এবং জেলার নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি।
মহানগর কমিটির সভাপতি হয়েছেন মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন।
জেলা কমিটির সভাপতি হয়েছেন তোফাজ্জল হোসেন তপু এবং সাধারণ সম্পাদক হয়েছেন এ কে এম মতিউর রহমান।
এতে বলা হয়, “চেয়ারপারসনের নির্দেশক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দুইটি কমিটি অনুমোদন দেন।”
রাজশাহী মহানগর কমিটি হয়েছে ২১ সদস্যের; জেলা কমিটি ৩৭ সদস্যের করা হয়েছে।
