ট্রাম্পকে টুইটে অভিনন্দন খালেদার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েয়ে টুইট করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার ভোটের ফল ঘোষণার পরপরই টুইটটি করেছেন তিনি, যাতে গণতন্ত্র সমুন্নত রাখার প্রত্যাশাও প্রকাশ করেন তিনি।
খালেদা জিয়া লিখেছেন, “আমার হৃদয় থেকে আন্তরিক অভিনন্দন ডোনাল্ড ট্রাম্পকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য। আসুন গণতন্ত্রের পতাকা আরও উঁচুতে ধরি।”
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে ট্রাম্প হারিয়েছেন হিলারি ক্লিনটনকে, যার পক্ষে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন বিএনপির অনেকে।
ভোটের সময় খালেদা জিয়ার সঙ্গে হিলারির একটি ছবি শেয়ারও করতে দেখা গিয়েছিল বিএনপি সমর্থকদের।
