২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে অস্ট্রেলিয়া গেলেন মির্জা ফখরুল

ঈদের একদিন আগে অস্ট্রেলিয়া গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 01:41 AM

Updated : 20 Aug 2022, 01:09 PM

সিডনিতে বড় মেয়ে মির্জা সামারুর সঙ্গে ঈদ উদযাপনের পর ফখরুল ক্যানবেরায় একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নেবেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ফখরুল। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন।

ফখরুল-রাহাত আরার বড় মেয়ে মির্জা সামারু সিডনীতে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।

আগামী সাপ্তাহে মির্জা ফখরুলের দেশে ফেরার কথা বলে শায়রুল জানান।

এক মাস রোজার পর বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের মুসলমানরা।