২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাসায় চার বিদেশি অতিথি

বিএনপি ষষ্ঠ কাউন্সিলে অংশ নেওয়া চার বিদেশি অতিথি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 09:17 PM

Updated : 20 Aug 2022, 12:12 PM

রোববার বিকাল সাড়ে চারটায় গুলশানে খালেদার বাসা ‘ফিরোজা’য় যান যুক্তরাজ্য লেবার পার্টির এমপি সায়মন ড্যানজুক, ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্র্যাট পার্টির সদস্য ফিল বেনিওন ও যুক্তরাষ্ট্রের শিকাগো সিটি করপোরেশনের কাউন্সিলর ডেমোক্র্যাট পার্টির সদস্য জোসেফ মুরেস ও তার স্ত্রী।

বিএনপির আমন্ত্রণে শনিবার দলটির ষষ্ঠ কাউন্সিলে যোগ দিয়েছিলেন বিদেশি এই রাজনীতিকরা।

সাক্ষাতে খালেদা জিয়া বিদেশি অতিথিদের কাউন্সিলে যোগ দেওয়ার জন্য শুভেচ্ছা জানান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও কাউন্সিলের জন্য গঠিত আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক শফিক রেহমান এ সময় উপস্থিত ছিলেন।