২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের প্রচার নিয়ে বৈঠকে বসছেন ২০ দলের মহাসচিবরা

পৌর নির্বাচনে ‘জোটগতভাবে’ প্রচারণায় অংশ নিতে ২০ দলের মহাসচিবদের বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 03:48 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার বেলা ১১টায় এই বৈঠক হবে বলে জানিয়েছেন দলের সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "পৌর নির্বাচন নিয়ে আলোচনা করতে ভারপ্রাপ্ত মহাসচিব এই বৈঠক ডেকেছেন।"

এর আগে মঙ্গলবার কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষণ সেলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রতীক ও মনোনয়নে প্রথমবার স্থানীয় সরকারের পৌর নির্বাচনে বিএনপি জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে বলে জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল।

ওই সময় তিনি বলেছিলেন, "দলীয় প্রতীকে পৌর নির্বাচন হলেও আমরা জোটগত ভাবে এই নির্বাচনে মাঠে নামবো।"

২৩৪ পৌর সভার নির্বাচনে ২৩১টি পৌর সভায় প্রার্থী দিয়েছে বিএনপি। দুটি পৌরসভায় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) ও এলডিপিকে ছেড়ে দেয় তারা।

পুরনো খবর:

‘জোটগতভাবেই পৌর ভোট’
ভোটের মাঝপথে সরব না: ফখরুল
পৌর ভোটে না গেলে জঙ্গি দল বানিয়ে ফেলত: ফখরুল