২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জোটগতভাবেই পৌর ভোট’

এবারই প্রথম দলীয় মনোনয়ন ও প্রতীকে পৌর নির্বাচন হলেও বিএনপি জোটগতভাবেই মাঠে থাকবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2015, 03:11 PM

Updated : 22 Aug 2022, 02:15 PM

মঙ্গলবার সকালে কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষণ সেলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিষয়টি খুব পরিষ্কার- আমরা জোটগতভাবে এই নির্বাচন করছি। ইতিমধ্যে আমাদের নেত্রীও বলেছেন।”

কিছু কিছু জায়গায় সমস্যা হলেও জোটের মধ্যে সমঝোতা ঠিকই আছে মন্তব্য করেন ফখরুল বলেন, “জামায়াত তো এখন নির্বাচন করছে না। তাদের কোনো মার্কা নেই। আছে? তারপরও হাউ ডু ইউ কনসিডার।”

বিদ্রোহী প্রার্থীর বিষয়ে তিনি বলেন, “আমাদের বিদ্রোহী প্রার্থী নেই বললেই চলে। সবাই প্রত্যাহার করে নিয়েছে। দুই-একটা থাকতে পারে। আশা করি তারাও সরে যাবে।”

বিএনপি তাদের জোটের শরীক জাতীয় পার্টিকে (কাজী জাফর) কুষ্টিয়ার ভেড়ামারা এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা ছেড়ে দিয়েছে।