২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এপিডিইউর প্রথম ভাইস প্রেসিডেন্ট হলেন মির্জা ফখরুল

মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি নাশিদ কামাল সংগঠনটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এপিডিইউর প্রথম ভাইস প্রেসিডেন্ট হলেন মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2022, 11:32 PM

Updated : 08 Dec 2022, 11:32 PM

এশিয়া প্যাসিফিক অঞ্চলের উদারপন্থি রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক প্লাটফর্ম ‘এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন’ (এপিডিইউ) এর প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি নাশিদ কামাল সংগঠনটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

গত ৬ ও ৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়নের কাউন্সিল সভায় এ নির্বাচন হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কাউন্সিলে বিএনপির প্রতিনিধিত্ব করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় আমীর খসরু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের চলমান আন্দোলনের বিষয় বিএনপি ও বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির অবস্থানের কথা তুলে ধরেন।

সম্মেলনে অংশগ্রহণকারীরা বাংলাদেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনের প্রতি তাদের সংহতি প্রকাশ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।