০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

ঢাকা উত্তরে নতুন কমিটি বিএনপির, আহ্বায়ক মিল্টন

দুই সপ্তাহের মধ্যে নতুন নেতৃত্বকে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 09:34 PM

Updated : 01 Nov 2026, 10:15 PM

কমিটির বিলুপ্তির এক মাস পর ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি।

দলের সহ দফতর সম্পাদক মুনির হোসেনের সই কর সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদন পাওয়ার কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শফিকুল ইসলাম খান মিল্টনকে। সদস্য সচিবের দায়িত্বে আছেন এস এম জাহাঙ্গীর হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দুই সপ্তাহের মধ্যে এ কমিটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে।

গত ৩০ সেপ্টেম্বর মীরপুরের একটি সহিংস ঘটনায় ঢাকা মহানগরের উত্তরের কমিটি বিলুপ্ত করা হয়।

ওই কমিটির আহ্বায়ক ছিলেন আমিনুল হক এবং সদস্য সচিব ছিলেন মোস্তফা জামান।