সুইডেন আওয়ামী লীগের নেতা ওবায়দুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
গত ২০ ডিসেম্বর সুইডেনের স্টকহোমে তার মৃত্যু হয়েছে।
সুইডেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওবায়দুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, সরকারপ্রধান ওবায়দুল হকের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
গত ২০ ডিসেম্বর ভোরে সুইডেনের স্টকহোমের বাসায় ৭৭ বছর বয়সে ওবায়দুল হকের মৃত্যু হয়; তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে।
