১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বৃষ্টি ভেজা দিনে হাত, পা ও ত্বকের যত্ন

পরিবেশের ধুলাবালি ময়লা মিশে থাকে বৃষ্টির পানিতে। যা থেকে ত্বকে নানান সমস্যা দেখা দিতে পারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2025, 03:50 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

বৃষ্টি যতই রোমান্টিক হোক, ভেজা আবহাওয়াতে ত্বকে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে।

তাই বর্ষার সময়ে হাত-পা ও ত্বকের বিশেষ যত্ন জরুরি।

বৃষ্টিতে ত্বকের সাধারণ সমস্যা

বর্ষাতে বাতাসে আর্দ্রতা বেড়ে যায়। ফলে শরীর ঘেমে যায় সহজেই। আর সেই ঘাম যদি ত্বকে জমে থাকে, তাহলে ব্যাক্টেরিয়া জন্ম নিতে পারে।

“এতে ব্রণ, ফুসকুড়ি, চুলকানি, র‌্যাশ ইত্যাদি দেখা দেয়। বিশেষ করে সংবেদনশীল ত্বকে এই সমস্যা আরও বেশি হয়”- মন্তব্য করেন বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের স্বত্বাধিকারী ও রূপবিশেষজ্ঞ শারমিন কচি।

ত্বকের সমস্যাগুলোর মধ্যে রয়েছে-

হাত ও পায়ের সমস্যা

বৃষ্টির পানিতে হাঁটার কারণে পা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। নোংরা পানি ত্বকে লাগলে সংক্রমণ হতে পারে।

শারমিন কচি বলেন, “এছাড়া বেশি সময় ভেজা হাতে কাজ করলে হাতের চামড়া কুঁচকে যায়, নখ দুর্বল হয়, এমনকি ফাঙ্গাসের সংক্রমণ হতে পারে।”

পায়ের সমস্যাগুলোর মধ্যে রয়েছে-

ত্বকের যত্নে করণীয়

ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার

শারমিন কচি বলেন, “বৃষ্টির দিনে সূর্যের তাপ থাকে না, এই ধারণা ভুল। মেঘলা আকাশেও অতি বেগুনি রশ্মি সক্রিয় থাকে। তাই সানস্ক্রিন ব্যবহার করা আবশ্যক। সেই সঙ্গে ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করলে শুষ্কতা থেকে রক্ষা পাওয়া যায়।”

ঘাম শুকনো রাখা

ত্বক ভেজা বা ঘেমে থাকলে জীবাণু বাসা বাঁধে। তাই মুখ, হাত, পা শুকনো রাখতে হবে। নরম তোয়ালে দিয়ে আলতোভাবে মুছে নেওয়া ভালো।

হালকা মেইকআপ করা

বর্ষাকালে ভারী মেইকআপ না করাই ভালো। কারণ অতিরিক্ত মেইকআপ ঘাম বা পানিতে গলে ত্বকের ক্ষতি করতে পারে।

হাত ও পায়ের যত্নে করণীয়

সঠিকভাবে পরিষ্কার রাখা

প্রতিদিন পা ও হাত সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে রাখতে হবে। রাতে ঘুমানোর আগে হাতে ও পায়ে অ্যান্টিসেপটিক ক্রিম বা নারিকেল তেল মেখে ঘুমানো যেতে পারে।

পায়ের ফাঁকে ও আঙ্গুলের মাঝখানে শুকনো রাখতে হবে- পরামর্শ দেন শারমিন কচি।

স্যানিটাইজড জুতা পরা

বৃষ্টির দিনে খোলা স্যান্ডেল বা চপ্পল পরলে পায়ে সহজেই ময়লা লেগে যায়। তাই ‘রেইন বুট’ বা পা ঢাকা জুতা ব্যবহার করলে সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। এছাড়া জুতাও প্রতিদিন পরিষ্কার রাখা জরুরি।

পেডিকিউর ও ম্যানিকিউর

হাতে ও পায়ে জমে থাকা মৃত কোষ দূর করার জন্য নিয়মিত ঘরোয়া পদ্ধতিতে পেডিকিউর ও ম্যানিকিউর করলে রক্ত সঞ্চালন ভালো হয় ও সংক্রমণ প্রতিরোধ হয়।

ঘরোয়া স্ক্রাব রেসিপি

দারুচিনি ও লেবুর রস মিশিয়ে স্ক্রাব তৈরি করতে হবে। এটি দিয়ে হাত-পা স্ক্রাব করতে হবে পাঁচ থেকে সাত মিনিট। এরপর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।

বৃষ্টির দিনে পুষ্টির গুরুত্ব

ত্বক সুস্থ রাখতে ভেতর থেকে পুষ্টি পাওয়াও জরুরি।

পরিবেশ আর্দ্র হলেও প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে। পাশাপাশি টাটকা ফল, সবজি ও ভিটামিন-সি সমৃদ্ধ খাবার খেলে ত্বক উজ্জ্বল ও সংক্রমণ-রোধী হবে।

“এছাড়া দুধ, বাদাম ও মাছের মতো খাবারে থাকা প্রাকৃতিক চর্বি ত্বক মসৃণ রাখতে সাহায্য করে”- পরামর্শ দেন কচি।

এড়িয়ে চলতে হবে যা

ভেজা জামা কাপড়ে দীর্ঘক্ষণ থাকা যাবে না। কাজ করতে গেলে পা বা হাত শুকনা না করে মোজা বা গ্লাভস পরা একেবারেই নিষেধ।

এছাড়া বৃষ্টির পানি সরাসরি মুখে বা ত্বকে না লাগানো চেষ্টা করতে হবে।

আরও পড়ুন

হাত পা উজ্জ্বল করার উপায়

হাত-পায়ের যত্নে লেবু, লবণ গরম পানি

কোমল হাত পায়ের জন্য