Published : 28 Sep 2025, 06:23 PM
বর্তমান সময়ে অনেকেই ভারী মেইকআপের পরিবর্তে স্বাভাবিক ও সতেজ সাজ পছন্দ করেন।
মেইকআপের স্তরে স্তরে ‘কভারেজ’ না দিয়ে যারা সহজ ও আরামদায়ক সাজ চান, তাদের জন্য টিন্টেড ময়েশ্চারাইজার হতে পারে সেরা সমাধান।
এটি একদিকে ত্বকের আর্দ্রতা ধরে রাখে। অন্যদিকে হালকা রঙিন আভা দিয়ে ত্বককে মসৃণ ও সমান দেখায়।
টিন্টেড ময়েশ্চারাইজার কী?
এটি আসলে ময়েশ্চারাইজারের কাজ করে। সঙ্গে থাকে হালকা রঙিন উপাদান, যা ত্বকের দাগ, লালচে-ভাব বা অমসৃণতা কিছুটা ঢেকে দেয়।
ফলে আলাদা করে ভারী ফাউন্ডেশন ব্যবহার করার প্রয়োজন পড়ে না।
বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের রূপবিশেষজ্ঞ শারমিন কচি বলেন, “টিন্টেড ময়েশ্চারাইজার’ ত্বককে সমান টোন দেয়, তবে ভারী মনে হয় না। বরং এটি ত্বক পরিচর্যারই একটি অংশ। কারণ বেশিরভাগ পণ্যেই এমন উপাদান থাকে, যা আর্দ্রতা জোগায় ও ত্বকের গঠন মসৃণ করে।”
বৈশিষ্ট্য
টিন্টেড ময়েশ্চারাইজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ‘কভারেজ’ মাত্রা। কিছু পণ্যে কেবল স্বচ্ছ আভা থাকে, আবার কিছুতে মাঝারি আভা পাওয়া যায়।
যারা সাজে হালকা-ভাব আনতে চান তাদের জন্য এটি আদর্শ। তবে যদি কেউ ভারী মেইকআপে অভ্যস্ত হন, তাহলে টিন্টেড ময়েশ্চারাইজার যথেষ্ট নাও মনে হতে পারে।
অন্যদিকে, বহুমুখী ব্যবহার চাইলে মাঝারি ‘কভারেজ’যুক্ত পণ্য ভালো। এতে চাইলে হালকা রাখা যায়, আবার স্তর বাড়িয়ে কিছুটা ভারীও করা যায়।
ত্বকের ধরন অনুসারে সাজের পূর্ণতা
প্রতিটি ত্বকের ধরন আলাদা। তাই টিন্টেড ময়েশ্চারাইজারের পূর্ণতা বা সমাপনীও ভিন্ন ভিন্ন হয়।
শুষ্ক ত্বক: যাদের ত্বক শুষ্ক, তারা এমন পণ্য বেছে নিতে হবে যাতে হায়ালুরোনিক অ্যাসিড, স্কোয়ালেন বা প্রাকৃতিক তেল থাকে। এগুলো আর্দ্রতা ধরে রাখে।
তৈলাক্ত ত্বক: যাদের ত্বক অতিরিক্ত তেলতেলে, তাদের জন্য সাটিন বা ম্যাট ফিনিশ ভালো। এতে বাড়তি উজ্জ্বলতা কমে যায়।
ব্রণ-প্রবণ ত্বক: ব্রণ-প্রবণ ত্বকে অতিরিক্ত উজ্জ্বল বা ঝলমলে (ডিউই) ফিনিশ এড়িয়ে চলা উচিত। অনেক পণ্যে এমন উপাদান থাকে, যা ঝলক আনে, তবে একই সাথে ত্বকে জ্বালা বা অতিরিক্ত উজ্জ্বলতা তৈরি করতে পারে।
ফলে ত্বকে খসখসে ভাব চোখে পড়তে পারে।
শেইড রেঞ্জ: কোন রং বেছে নেওয়া উচিত
ফাউন্ডেশনের ক্ষেত্রে নিখুঁত শেইড খোঁজা জরুরি হলেও টিন্টেড ময়েশ্চারাইজারের ক্ষেত্রে সেটা কিছুটা সহজ।
শারমিন কচি বলেন, “কারণ এতে রংয়ের মাত্রা হালকা থাকে, ফলে সামান্য পার্থক্য হলেও ত্বকে স্বাভাবিক দেখায়। এ ধরনের পণ্যে শেইডের বৈচিত্র্য কম থাকে। তবে যেহেতু কভারেজ হালকা, তাই সহজেই দুই শেইডের মাঝামাঝি ব্যবহার করা যায়।”
ত্বকের জন্য উপকারিতা
টিন্টেড ময়েশ্চারাইজারের বিশেষত্ব হল— এটি একসাথে যত্ন ও সাজের কাজ করে।
যে কারণে জনপ্রিয়
“বর্তমান সৌন্দর্য জগতে একটি বড় প্রবণতা হল ‘কম-ই বেশি”- মন্তব্য করেন শারমিন কচি।
ব্যস্ত জীবনে একসাথে ময়েশ্চারাইজার, সানস্ক্রিদন ও হালকা মেইকআপের সুবিধা থাকায় টিন্টেড ময়েশ্চারাইজার দ্রুত জনপ্রিয় হয়েছে। অনেকের কাছেই এটি ‘নো মেইকআপ মেইকআপ’ লুকের প্রধান উপাদান।
ব্যবহারের টিপস
আরও পড়ুন
রিমুভার ছাড়াও মেইকআপ তোলার উপায়