২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পিম্পল প্যাচ’ ব্যবহারের সুবিধা অসুবিধা

রূপর্চার উপাদান হিসেবে ‘পিম্পল প্যাচ’ গণ্য করতে হবে, ব্রণের চিকিৎসার জন্য নয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2023, 03:08 PM

Updated : 12 Jun 2023, 03:08 PM

ব্রণের চিকিৎসায় নানান রকমের পণ্য পাওয়া যায়। এর মধ্যে ‘পিম্পল প্যাচ’ অন্যতম।

ছোট এই বস্তু কার্যকারিতার জন্য সহজেই জনপ্রিয়তা লাভ করেছে।

ভারতের হায়দ্রাবাদের ‘দ্যা স্কিন সেন্স, স্কিন অ্যান্ড হেয়ার ক্লিনিকস’য়ের প্রতিষ্ঠাতা, ত্বক বিশেষজ্ঞ ও কসমেটোলজিস্ট ডা. আলিকা সিঙ্গাপুর বলেন, “পিম্পল প্যাচ’ ব্রণ পরিচর্যার রুটিনের একটা মূল্যবাণ সংযোজন। এটা ব্রণের সঠিক চিকিৎসার পাশাপাশি সুরক্ষাও প্রদান করে।” 

এই বিষয়ে তিনি ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে আরও বলেন, “তবে এর সীমাবদ্ধতাগুলো বোঝা জরুরি। ‘পিম্পল প্যাচ’ ত্বক পরিচর্যার একটা অংশ হিসেবে বিবেচনা করতে হবে। অনবরত ব্রণ উঠতে থাকলে বা গুরুতর ব্রণের সমস্যা দেখা দিলে প্যাচের ওপর নির্ভর না করে বরং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত।”

সুবিধা

সুনির্দিষ্ট চিকিৎসা: ‘পিম্পল প্যাচ’ একটা নির্দিষ্ট ব্রণের জন্য কাজ করে। এর দাগ দূর করে, সুরক্ষার স্তর তৈরি করে। আর জ্বলুনি কমিয়ে দ্রুত আরগ্য লাভে সহায়তা করে।

সিবাম শোষণ করে: ‘পিম্পল প্যাচ’ ব্রণ থেকে বাড়তি সিবাম (তেল) শুষে নেয় যা প্রদাহ ও ব্যাক্টেরিয়ার কারণে হওয়া সংক্রমণের ঝুঁকি কমাতে সহায়তা করে।

এর ফলে দ্রুত লালচে ও ফোলা ভাব হ্রাস পায়।

বাইরের প্রতিকূলতা থেকে সুরক্ষা: এটা দৃশ্যমান প্রতিবন্ধক হিসেবে কাজ করে ব্রণকে বাইরের ধুলা, ময়লা ও জীবাণু থেকে বাঁচায়। ফলে সংক্রমণ ও দাগ পড়ার ঝুঁকি কমে।

আরোগ্য লাভ: ‘পিম্পল প্যাচ’ স্বচ্ছ ও ত্বকের বর্ণের মতোই। ফলে এটা ব্যবহারে আলাদাভাবে তা চোখে পড়ে না। তাই বাইরে যাওয়ার সময় ব্যবহারে ব্রণ লুকাতেও কাজে আসে।

অসুবিধা

গভীর ও সিস্টিক ব্রণের ওপর সীমিত প্রভাব: ‘পিম্পল প্যাচ’গুলো ত্বকের উপরিভাগে ভালো কাজ করে। গভীর বা ‘সিস্টিক’ ব্রণের ক্ষেত্রে এগুলো খুব একটা ফলপ্রসূ হয় না।

এমন সমস্যা দেখা দিলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করে জরুরি।

নির্ভরতা তৈরি এবং চিকিৎসা গ্রহণে বিলম্ব: মূল সমস্যা খুঁজে বের না করে কেবল ব্রণ সারাতে ‘পিম্পল প্যাচ’য়ের ওপর নির্ভর করা সমস্যার সঠিক সমাধানে অনেক বিলম্ব ঘটাতে পারে।

ত্বকের সঠিক পরিচর্যা করা এবং প্রয়োজনে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা গুরুত্বপূর্ণ।

ত্বকে জ্বলুনি ও সংবেদনশীলতা: ‘পিম্পল প্যাচ’য়ে আছে জ্বলুনি ও অ্যালার্জির প্রতিক্রিয়া করার মতো উপকরণ। তাই ব্যবহারের আগে অবশ্যই এর লেবেল পড়ে নিতে হবে। ত্বকের ছোট কোনো স্থানে ব্যবহার করে দেখতে হবে। আর কোনো অসুবিধা দেখা দিলে ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

খোলা বা আঘাতপ্রাপ্ত ব্রণের অকার্যকর: ‘পিম্পল প্যাচ’গুলো ফেটে যাওয়া যা আঘাতপ্রাপ্ত ব্রণের জন্য তৈরি করা হয়নি। তাই এক্ষেত্রে এগুলো অকার্যকর। এই ধরনের ব্রণ প্রাকৃতিকভাবেই সেরে ওঠে অথবা গুরুতর রূপ নিলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হয়।

ব্রণমুক্ত সুস্থ ত্বকের জন্য ডা. আলিকা নিয়মিত ত্বকের পরিচর্যা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা মেনে চলার পরামর্শ দেন।

আরও পড়ুন:

পুরনো খবর:

ব্রণ কমাতে যেসব বিষয় জানা জরুরি
ভুল পন্থায় রূপচর্চায় বাড়তে পারে ব্রণ
ব্রণ এড়াতে কার্যকর অভ্যাস