২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২ সেপ্টেম্বর পর্যন্ত রাশিফল

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 01:03 PM

Updated : 28 Aug 2022, 06:09 PM

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে স্বাস্থ্যের পরিবর্তন না হলেও সতর্কতা আবশ্যক। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখুন। শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম করুন। নিকটজনের মন্দ ব্যবহারে কষ্ট পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে ব্যবসায়িক লেনদেন শুভ। আপনি বিনম্র ও সহায়ক হলে সঙ্গীর কাছ থেকে ইতিবাচক সাড়া পাবেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। সপ্তাহের শেষদিকে সাবধানে চলাফেরা করবেন। শরীরে আঘাত লাগার সম্ভাবনা আছে।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে প্রেম অপরিমিত ও সীমাহীন এই কথাগুলো আগে শুনেছেন কিন্তু এখন উপলদ্ধি করতে পারবেন। প্রেম আনন্দদায়ক ও উত্তেজনাপূর্ণ হতে পারে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতকার্য হতে পারেন। সন্তানের মেধার বিকাশ আপনাকে আনন্দ দিতে পারে। সপ্তাহের মাঝদিকে ধর্মীয় কাজে সময় ব্যয় হবে। অসুস্থ শরীর মানসিক অস্বস্তির কারণ হতে পারে। অতিরিক্ত খাওয়া বর্জন করুন। সপ্তাহের শেষদিকে তরুণ তরুণীদের বিয়ের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক মহলে সুনাম পেতে পারেন। আইনি পরামর্শের জন্য কোনো আইনজীবীর কাছে যাওয়ার জন্য সময়টা শুভ।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ আসতে পারে। সম্পদ বেচা-কেনায় যারা জড়িত তাদের তাদের ব্যবসায় উন্নতি ও অবিশ্বাস্যমাত্রায় লাভবান হওয়ার সম্ভাবনা আছে। পরিবারের সঙ্গে সময় কাটানো মাধ্যমে নিঃসঙ্গতা কাটিয়ে উঠতে পারবেন। সপ্তাহের মাঝদিকে প্রেমিক প্রেমিকাদের মাঝে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। মনের মানুষটিকে কাছে পেতে পারেন। লেখাপড়া কিংবা খেলাধুলায় বিশেষ সম্মাননা পেতে পারেন। শিক্ষার্থীদের জীবনে সাফল্য আসবে। সপ্তাহের শেষদিকে যাদের হাঁপানি কিংবা হৃদরোগ আছে তাদের বিশেষ কষ্ট হতে পারে। ঢেকে রাখা ছিল না এমন খাবার খাবেন না, এতে অসুস্থ হয়ে পড়তে পারেন।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন। আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে। ভাইবোনের বিয়ের যোগাযোগ আসতে পারে। মানসিক জটিলতা পরিহার করুন। সপ্তাহের মাঝদিকে নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। ঘরে কোনো অনুষ্ঠানের আয়োজন হতে পারে। কারও আবার নতুন বাড়ি কিংবা জমি কেনার সম্ভাবনা আছে। সপ্তাহের শেষদিকে প্রেমের জীবন আনন্দদায়ক হতে পারে। সঙ্গীর সঙ্গে হৃদস্পন্দন মেলাতে পারবেন। মেধাবী তরুণ তরুণীদের পরীক্ষা কিংবা চাকরির ক্ষেত্রে কোনো সুখবর আসতে পারে। শিক্ষাক্ষেত্রে কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে অপরিকল্পিত উৎস থেকে অর্থ আসতে পারে। আপনার দিন উজ্জ্বলতর হতে পারে। আত্মীয়রা আপনার দুঃখ ভাগাভাগি করে নেবে। আপনার সমস্যাগুলো তাদের সামনে খুলে বলুন। প্রিয়জনের কাছ থেকে উপকার পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে অর্ডার সাপ্লাইয়ের কাজে নতুন অর্ডার পেতে পারেন। মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। যে কোনো কাজে হাত দেওয়া আগে চিন্তা ভাবনা করে অগ্রসর হতে হবে। নিকটজনের কোনো সুখবর আপনাকে আনন্দিত করতে পারে। সপ্তাহের শেষদিকে কোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে। বাড়তি অর্থ জমি কিংবা বাড়িতে বিনিয়োগ করা উচিত। জমি সংক্রান্ত ঝামেলার অবসান হবে।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে পুরানো উদ্যোগগুলো থেকে আসা সাফল্য আপনার প্রত্যয়কে বাড়িয়ে দেবে। আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে, তাই সুযোগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলুন। সৃজনশীল কাজে জন্য প্রসংশা পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে আপনি দ্রুত অর্থ উপার্জন করতে পারবেন। নতুন আর্থিক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। সপ্তাহের শেষদিকে সাংবাদিকদের ব্যস্ততা বাড়বে। কোনো ব্যবসায়িক বা আইনী কাগজ না পড়ে সাক্ষর করবেন না। নিকটজনের সুখবরে আনন্দিত হতে পারেন। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসু হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে আয়ের তুলনায় ব্যয়ের চাপ বেশি থাকবে। পারিবারিক দায়িত্ব বেড়ে যেতে পারে। আপনার ভুলে কোনো কিছুর ক্ষতি করে ফেলতে পারেন। নিজের ব্যক্তিগত কথা অন্যদের জানালে আপনারই ক্ষতি হতে পারে। কাজের জন্য বাইরে যেতে হতে পারে। সপ্তাহের মাঝদিকে রাজনীতিবিদদের কাজের দায়িত্ব বেড়ে যাবে। মনের শক্তি, ধৈর্য্য ও সহিষ্ণুতা আপনার কোনো উদ্দেশ্য সিদ্ধির উপায় হতে পারে। সপ্তাহের শেষদিকে শিল্প প্রতিষ্ঠানে কর্মরত মানুষগুলোর আর্থিক সমস্যার সমাধান হবে। ওষুধ ও রাসায়নিক উপাদানের ব্যবসায় ভালো মুনাফা আসবে। পাওনা আদায় হবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে জনহিতকর কাজ যোগ দিয়ে কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচিত হয়ে গর্ববোধ করবেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। ধৈর্য্য সহকারে কাজ করলে সাফল্য অবশ্যই আসবে। সপ্তাহের মাঝদিকে কারও প্ররোচনায় কান দেবেন না, মাথা ঠাণ্ডা রেখে কাজ করবেন। খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় ভুগতে পারেন। বেকারদের কেউ আবার অনৈতিক কাজে জড়িয়ে যেতে পারেন। সপ্তাহের শেষদিকে নিজের চেষ্টায় সফলতা পাবেন। সরকারি কোনো কাজ সুষ্ঠুভাবে পালন করে সুনাম পেতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধীতার পরে গুরুত্বপূর্ণ কাজে সফলতা পাবেন। বেকারদের কেউ নতুন কাজের সন্ধান পেতে পারে। পরিশ্রমের মাধ্যমে নিজের অনেক সমস্যার সমাধান করতে পারবেন। সপ্তাহের মাঝদিকে প্রেম, প্রণয় ও বিয়ের যোগাযোগের ক্ষেত্রে সফলতা পাবেন। সফর আনন্দদায়ক হবে, সামাজিক জমায়েত আপনাকে ভারমুক্ত ও খুশি করবে। সপ্তাহের শেষদিকে আয়ব্যয়ের সমতা রাখা মুশকিল হতে পারে। কোনো বিষয়ে প্রচণ্ড বিরক্ত হতে পারেন, যা মানসিক চাপ সৃষ্টি করতে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে রহস্যবিদ্যা ও জ্যোতির্বিদ্যা চর্চায় আগ্রহ দেখা দিতে পারে। ধর্মীয় কাজে আকর্ষণ বাড়বে। দূর ভ্রমণের যোগাযোগ শুভ। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে শিক্ষার্থীরা ভালো করবেন। সপ্তাহের মাঝদিকে পরিশ্রম বেশি হলেও কাজ শেষ করতে পারবেন। একসঙ্গে বিবিধ দায়িত্ব পালন করার কারণে প্রসংশা পেতে পারেন। কাজের পরিবেশে শুভ পরিবর্তন আসবে। সপ্তাহের শেষদিকে প্রেমের উষ্ণতা বাড়বে। পুরানো কোনো সমস্যার সমাধান আসবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে মানসিক অস্থিরতা আপনাকে বলহীন করতে পারে। লম্বা পায়চারি আর তাজা বাতাসে নিশ্বাস নেওয়ার মাধ্যমে মনকে স্থির করতে পারবেন। ইতিবাচক মনোভাব বজায় রাখুন। সপ্তাহের মাঝদিকে তাড়াহুড়া করে কোনো সমস্যার সমাধান করতে যাবেন না, ধৈর্য্য রাখুন। অপ্রত্যাশিত ভ্রমণ ক্লান্তি ডেকে আনতে পারে। নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। সপ্তাহের শেষদিকে বৈষয়িক ঝামেলাগুলো সমাধানের চেষ্টা করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে অবিবাহিতদের প্রেম আর বিবাহিতদের স্ত্রী সুখ আশাতীত। ব্যবসায়িদের ব্যবসা লাভজনক ও যাত্রা শুভ হবে। খেলাধুলায় জড়িতরা পুরস্কার পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে মানসিক চাপ ও দুশ্চিন্তা বাড়তে পারে। চাকরি বদলানোর ইচ্ছা জাগতে পারে, তবে তা না করলেই ভালো করবেন। তাড়াহুড়ায় কোনো সিদ্ধান্ত নেবেন না। সপ্তাহের শেষদিকে পরিকল্পনা ও রাজনৈতিক কৌশল ব্যবহার করে সমস্যার সমাধান মিলবে। সরকারী চাকরিপ্রার্থীদের জন্য সময়টা ভালো। সন্তানদের উন্নতি আপনাকে গর্বিত করবে। শিক্ষার উদ্দেশ্যে বিদেশে যাওয়া সুযোগ আসতে পারে।

আরও পড়ুন

পুরনো খবর:

২০২২ সালের প্রেম ভালোবাসা আর বিয়ের ভাগ্য