২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ অগাস্ট ২০২৪ পর্যন্ত রাশিফল

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2024, 01:10 PM

Updated : 26 Aug 2026, 10:13 AM

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে ব্যবসায়ীদের জন্য ভালো সময়। বিশ্ব ধ্বংস হতে পারে তবে জীবন সঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না। একজন গোপন প্রতিপক্ষ থাকবে ‍যিনি আপনাকে ভুল প্রমাণ করতে ভালোবাসেন। দুর্ঘটনার সম্ভাবনা যথেষ্ট। চলাচলে সাবধানতা অবলম্বন করা ভালো। সপ্তাহের মাঝদিকে যদি দীর্ঘ যাত্রায় যাওয়ার পরিকল্পনা করেন তবে স্বাস্থ্য ও শক্তি সংরক্ষণের অভ্যাস অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে উদ্যোমশীল থাকতে হবে। দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে স্নায়ুতন্ত্রকে কার্যকর রাখতে সম্পূর্ণ বিশ্রাম নিন। যে কোনো বিনিয়োগ এ সময় লাভদায়ক হতে পারে। জীবনসঙ্গী সাম্প্রতিক কালে ঘটা সব মতভেদের পরও আপনার জন্য সুন্দর অনুভূতি প্রদর্শন করবেন। সপ্তাহের মাঝদিকে উত্তেজনাপূর্ণ সময় যখন ঘনিষ্ট সহকারীদের সাথে বেশি কিছু বিরোধ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত যত্নশীল থাকা উচিত। সপ্তাহের শেষদিকে ভ্রমণ বিনোদন ও সামাজিকতা আপনার কর্মসূচীতে থাকবে। কোনো বিদেশি আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে ভালোবাসার গান তাদের মাধ্যমেই শুনতে পারেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকেন। এই গান শুনতে পারেন যা বিশ্বের সব গান ভুলিয়ে দেবে। খাওয়া ও পান করার সময় সতর্ক হোন। অসাবধানতা অসুস্থ করতে পারে। সপ্তাহের মাঝদিকে বিয়ে একটি আশীর্বাদ সেটা অনুভব করবেন। ব্যবসায়ীক লেনদেন শুভ। সপ্তাহের শেষদিকে সাবধানে চলাফেরা করবেন। দেহে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক কোনো ঘটনায় শারীরিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে উচিত ভূমি সম্পত্তি জমি সংক্রান্ত সমস্যা ওপর নজর কেন্দ্রীভূত করা। ভালোবাসা প্রিয়জনের জন্য ফাল্গুনধারার মতো প্রবাহিত হতে পারে। বিশ্বের যত উচ্ছাস আবেগ আপনাদের দুজনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। সপ্তাহের মাঝদিকে ব্যক্তিগত সমস্যা মানসিখ সুখ নষ্ট করতে পারে। এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়াম করতে পারেন। নিজেকে জড়িয়ে রাখুন। সপ্তাহের শেষদিকে নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য শুভ সময়। বিয়ে ইচ্ছুক তরুণ তরুণীদের বৈবাহিক শুভফল পাওয়ার সম্ভাবনা।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে জনসংযোগ ও বিভিন্ন কাজে সাফল্যের দেখা পেতে পারেন। রিয়েল এস্টেটের ব্যবসার সাথে জড়িতদের সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় উন্নতি ও অবিশ্বাস্য লাভবান হতে পারেন। সপ্তাহের মাঝদিকে প্রেমিক প্রেমিকার মাঝে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। শিক্ষার্থীদের নুতন কোনো সুযোগ আসতে পারে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতকার্য হতে পারেন। সপ্তাহের শেষদিকে ভাগ্যের ওপর নির্ভর করবেন না। স্বাস্থ্যের ব্যাপারে ভাগ্যের হাতে ছাড়বেন না। নিজের ওজন নিয়ন্ত্রণে আনতে আর স্বাস্থ্যোদ্ধার করতে এখনই শরীরচর্চা শুরু করে দিন।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে বিনিয়োগের সঠিক সময়। বিনিয়োগ বুদ্ধিমত্তার সাথে করুন। সাংবাদিকদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। নিকটজনের কোনো শুভ খবর আনন্দিত হতে পারেন। সপ্তাহের মাঝদিকে বন্ধুরা এখন খুব সহায়ক কিন্ত এর জন্য দ্রুত ‘পে ব্যাক’ দিতে হতে পারে। পরিবার আপনার সব প্রচেষ্টার জন্য পাশে থাকবে। সপ্তাহের শেষেদিকে সময়টি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য। প্রেম করতে থাকুন। এখন আপনার সত্যিই অসাধারণ হতে পারে। তাই এ সময় জীবন সত্যি সম্মোহিত হয়ে যায় আপনি এখন তা অনুভব করবেন। সঙ্গীর রোমান্টিক দিকের চরমমাত্রা প্রদর্শিত হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে জীবনকে উপভোগ করার চাহিদা কতটা দেখে নিন। তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। রক্ষণশীল বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্যন করতে পারেন। সপ্তাহের মাঝদিকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা আপনার দিকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে। অনেক বেশি অতিথির বিনোদন আপনার সাপ্তাহিক ছুটির মেজাজ নষ্ট করে দিতে পারে। সপ্তাহের শেষদিকে কোনো পুরানো বন্ধুর সাথে পুর্নমিলন আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে। আর্থিক ক্ষেত্রে আপনার ক্ষেত্রে জরুরি। সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে আর অবিশ্বাস্য লাভ এনে দেবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে আর্থিক সীমাবদ্ধতা এড়াতে বাজেটে আটকে থাকুন। দয়ালু স্বভাব অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য একটি আদর্শ সময়। সপ্তাহের মাঝদিকে কেবল বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে। তাই কষ্টার্জিত টাকা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হোন। সপ্তাহের শেষদিকে সেইসব আত্মিয়দের কৃতজ্ঞতা জানান যারা বিপদের সময়ে সাহায্য করেছেন। আপনার ছোট ইঙ্গিত তাদের উদ্দীপনা বাড়িয়ে তুলবে।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে এমন ব্যক্তিদের সাথে সংযুক্ত হোন যারা প্রতিষ্ঠিত ও ভবিষ্যতের প্রবণতা সম্পর্কে আপনাকে অর্ন্তদৃষ্টি প্রদান করতে পারেন। নিজের শখ ও পরিবারের সদস্যদের সাহায্যের জন্য কিছু সময় ও অর্থ ব্যয় করতে পারেন। সপ্তাহের মাঝদিকে আত্মবিকাশের প্রকল্পগুলো একের থেকে বেশি উপায়ে পুরস্কৃত করবে। নিজের সম্পর্কে ভালো আর প্রত্যয়ী অনুভব করবেন। সপ্তাহের শেষদিকে চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আর্থিকভাবে লাভবান করবে। অতীতের বিনিয়োগ থেকেও উপার্যন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে সব কিছুতে ‍ওপরের দিকে থাকতে পারেন। ব্যক্তিগত জীবন আপনার প্রধান মনযোগের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। প্রেম আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। সপ্তাহের মাঝদিকে যদি কেনাকাটা করতে যান তবে বেশি অপব্যয়ী হওয়া এড়িয়ে যান। খরচ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন। কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন। সপ্তাহের শেষদিকে ফেলে রাখা সমস্যাগুলো শিগগিরই সমাধান করা প্র্রয়োজন। আপনি জানেন যে কোথাও থেকে শুরু কতে পবে। কাজেই ইতিবাচক ভাবুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে ভ্রমণ প্রেম ঘটিত যোগাযোগ বাড়াবে। কর্মক্ষেত্রে একটি ভালো পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। যদি অনেকদিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করেন তবে এটি সত্যি ভালো সময় হতে যাচ্ছে। সপ্তাহের মাঝদিকে মার্কেটিংয়ের ক্ষেত্রে যোগদান করার দীর্ঘ আশা বাস্তবায়িত হবে। নিজের ভালোবাসার ক্ষেত্রে যথেষ্ট সময় ব্যয় করতে পারেন। এই মুহূর্তগুলো সংবেদনশীল সংযোগকে শক্তিশালী করবে। সপ্তাহের শেষদিকে আবেগের দিক থেকে আপনি খুব স্থিতিশীল থাকবেন না। কাজেই অন্যদের সামনে আপনি কীভাবে ব্যবহার করবেন আর কী বলবেন সে বিষয়ে সতর্ক থাকুন। খরচ যাতে বেশি না হয় সে চেষ্টা করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে সঙ্গে থাকা মানুষেরা সন্তুষ্ট করার চেষ্টা করার পরও আপনার ওপর বিশেষ খুশি হবেন না। উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রের শিক্ষার্থীরা শুভ ফল পেতে পারেন। এমনকি বিদেশ যাত্রায় সফল হতে পারেন। সপ্তাহের মাঝদিকে কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতার পরও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পেতে পারেন। সপ্তাহের শেষদিকে এমন জায়গাগুলোতে সময় কাটাতে পারেন যেখানে দুর্দান্ত লোকদের সাথে দেখা করার সুযোগ যথেষ্ট। অতীতের কারও সঙ্গে যোগাযোগ করা আর সেটা স্মরণীয় সময়ে পরিণত করা সম্ভব। মোবাইল ফোনে সিনেমা দেখা ও প্রিয়জনদের সাথে গল্প করার চাইতে ভালো আর কি হতে পারে।

আরও পড়ুন

২০২৪ সালের প্রেম ভালোবাসা আর বিয়ের ভাগ্য

২০২৪ সালের অর্থ-ভাগ্য