২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ অগাস্ট ২০২৫ পর্যন্ত রাশিফল

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2025, 11:35 AM

Updated : 26 Aug 2026, 01:29 PM

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে শারীরিক ও মানসিক কিছু সমস্যা দেখা দিতে পারে। সতর্কতার সাথে যানবাহন চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময়। একটি আনন্দ সফরে যাওয়ার সম্ভাবনা। সপ্তাহের মাঝদিকে সাফল্য অর্জনের জন্য কর্মক্ষেত্রে একাগ্রতা বজায় রাখতে হবে আর অবিরাম কাজ করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এ সময় কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে। সপ্তাহের শেষদিকে এমন ব্যক্তির সঙ্গে সংযুক্ত হোন যারা প্রতিষ্ঠিত ও ভবিষৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন। নিজের সিদ্ধান্তে অভিভাবকের সহায়তা অত্যন্ত সাহায্য করবে।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে মানসিক সচ্ছতা ব্যবসায়ে অন্য প্রতিযোগীদের থেকে একক প্রাধান্য প্রদান করবে। বিবাহ যোগ্য ছেলে মেয়েদের এখনই বিয়ের উপযুক্ত সময়। রাস্তায় থাকার সময় বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া উচিত নয়। সাবধানে চলাফেরা করতে হবে রাস্তাঘাটে। সপ্তাহের মাঝদিকে সফর ও ভ্রমণ আনন্দ আনবে। আর অত্যন্ত শিক্ষামূলক হবে। কারও কারও জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে। তবে আর্থিকভাবে ফলপ্রসু হবে। আইটি চাকরিজীবীরা এ সময় বিদেশ থেকে ডাক পেতে পারেন। সপ্তাহের শেষদিকে মানুষ আপনার প্রচেষ্ঠার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে। উপলব্ধি করবেন যে কর্মক্ষেত্রে ভালো করার পেছনে পরিবারের সহায়তা রয়েছে। বস কাজের প্রশংসা করতে পারেন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে মানসিক ও নৈতিকতার পাশাপাশি শারীরিক শিক্ষাও গ্রহণ করুন; কেবলমাত্র তখনই সবদিক থেকে উন্নতি করা সম্ভব। মনে রাখবেন এক সুস্থ শরীরে এক সুস্থ মন থাকে। শুধমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে সময়টি বিবাহিত জীবনের সেরা সময় হতে পারে। সুখী করার জন্য জীবনসঙ্গী অনেক প্রচেষ্টা নেবে। সপ্তাহের মাঝদিকে কিছু আঘাতের সম্মুখীন হলে চরম সাহস ও শক্তি প্রদর্শন করা উচিত। আশাবাদী মনোভাবের মাধ্যমে সহজেই এর থেকে অতিক্রম করতে পারবেন। সপ্তাহের শেষদিকে দূরের আত্মীয়রা যোগাগাযোগ করতে পারে। একটি আনন্দ সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যা আপনার শক্তি ও আবিগেকে আবার নতুন করে তুলবে। ফলে মানসিক প্রশান্তি বাড়তে পারে।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শূরুতে প্রেম হল অনুভব করার ও ভালোবাসার মানুষটির সঙ্গে ভাগ করে নেওয়ার অনুভূতি। ভালোবাসার সঙ্গী সত্যিই কিছু সুন্দর করে আপনাকে অবাক করে দেবে। মানসিক চাপে আক্রান্ত স্বাস্থ্য কিছুটা দুর্বল। তারপরও ভালো অনুভব করবেন। সপ্তাহের মাঝদিকে জীবনসঙ্গী আপনার জন্য কোনো সারপ্রাইজ রেসিপি তৈরি করতে পারে, যা আনন্দ দেবে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। যারা বিয়ের কথা ভাবছেন তাদের খুব শুভ সময়। সপ্তাহের শেষদিকে অস্বস্তি শারীরিক ও মানসিক শান্তির ব্যাঘাত ঘটতে পারে। বিশ্রাম নিন ও কাজের ফাঁকে যতটা সম্ভব আরাম করার চেষ্টা করুন। পথ চলাচলে সাবধান হন।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। তাদের আনন্দ ও দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন। চারপাশের গোলাপের সুবাস বয়ে আনবে। ভালোবাসার উচ্ছাস অনুভব করুন। প্রেম সাহচর্য্য ও বন্ধন বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের মাঝদিকে মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে। ধ্যান, যোগব্যায়াম আধ্যাত্মিক ও সেই সঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী প্রমাণিত হতে পারে। সপ্তাহের শেষদিকে জীবন সঙ্গী একটি অবিশ্বাস্য ভালো মেজাজে থাকবে। এটিকে বিবাহিত জীবনের সেরা সময় করতে প্রয়োজন তাকে সাহায্য করা।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে সেই সব আত্মীয়দেরকে কৃতজ্ঞতা জানান যারা বিপদের সময় আপনাকে সাহায্য করেছে। এই সময়ে জমি বা অন্য কোনো সম্পদে বিনিয়োগ করতে পারেন। পরিবারের সঙ্গে দুর্দান্ত মুহূর্তগুলো কাটাতে এটি একটি দুর্দান্ত সুযোগ। সপ্তাহের মাঝদিকে প্রেম বিষয়ক জটিলতার অবসান হতে পারে। গোলাপ আরও লাল হবে আর বেগুনি নীল হবে। কারণ ভালোবাসার নেশা আপনাকে একটি উচ্চ আসনে প্রদান করবে। সপ্তাহের শেষদিকে ফেইসবুকে কারও দেওয়া তথ্য আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারে। বন্ধু ও একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হোন। কিছু প্রতিকূলতার সম্মুখিন হতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। সন্দেজনক আর্থিক কারবারে জড়িযে পড়া থেকে সতর্ক থাকুন। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্য দেখা পেতে পারে। সপ্তাহের মাঝদিকে উচিত ভূমি সম্পত্তি জমি সংক্রান্ত সমস্যার ওপর নজর কেন্দ্রীভূত করা। পরিবারিই আপনার সব প্রচেষ্টার জন্য পাশে থাকবে। বন্ধু বান্ধবদের সঙ্গে এ সময় কাটানো অত্যন্ত আনন্দদায়ক হবে। সপ্তাহের শেষদিকে প্রেম আনন্দদায়ক উত্তেজনাপূর্ণ হতে পারে। বিনোদনের মধ্যে খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপ ও বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত। নতুন প্রেমের সম্পর্ক উঁকি দিচ্ছে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে মনের শক্তি ধৈর্য ও সহিষ্ণুতা উদ্দেশ্য সিদ্ধির অনুকূলে হতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। স্বীকৃতি পেতে পারেন। এটাই বিনিয়োগের সঠিক সময়। বিনিয়োগ বুদ্ধিমত্তার সাথে করুন। সপ্তাহের মাঝদিকে যদি ভ্রমণ করেন তবে জরুরি কাগজপত্র নিয়েছেন কিনা লক্ষ রাখুন। এমন জায়গাগুলাতে সময় কাটাতে পারেন যেখানে দুর্দান্ত লোকদের সঙ্গে দেখা হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। সপ্তাহের শেষদিকে কোনো পুরানো বন্ধুর সঙ্গে পুর্নমলিন উদ্দিপনা বাড়িয়ে তুলবে। একঘেয়ে কর্মসূচী থেকে বিরতি নিন আর বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যান।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে অযথা অতিরিক্ত অর্থব্যয় করা থেকে নিজেকে বিরত রাখা উচিত। অন্যথায় অর্থের অভাব হতে পারে। কর্মদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন। সপ্তাহের মাঝদিকে সব দায় বদ্ধতা ও আর্থিক লেনদেন গুলো সতর্কতার সাথে সামলাতে হবে। এ সময়টি অর্থনৈতিকভাবে ভালো প্রমাণিত হবে। যথেষ্ট অর্থ উপার্জন করবেন। সপ্তাহের শেষদিকে ভাই বোনের সম্পর্কে পরিবর্তন আসবে। পুরানো সব ভুল ধারণা দূর হয়ে যাবে। আত্মীয়দের সঙ্গে দেখা সামাজিক সম্পর্ককে বৃদ্ধির করতে পারে। প্রতিবেশির জন্য সামাজিক সুনাম আসতে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্টি হবেন। ভালো কাজে সময় দিয়ে জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন। খরচ বৃদ্ধি পাওয়াতে মন বিচলিত হতে পারে। ঘরের পরিবেশ মন মতো নাও হতে পারে। সপ্তাহের মাঝদিকে আত্মবিকাশের প্রকল্পগুলোতে শক্তি নিয়োগ করুন। যা আপনাকে শ্রেষ্ঠতর করে তুলবে। মনে রাখা প্রয়োজন যে, সৃষ্টিকর্তা তাদেরই সাহায্য করে যারা নিজেদেরকে সাহায্য করে। সপ্তাহের শেষদিকে কোনো ঋণ গ্রহীতাকে দীর্ঘ সময় থেকে আপনার অর্থ ফেরত দিতে বলছিলেন আর তিনি তা এড়াচ্ছিলেন। তবে এ সময় শুভ। কারণ তিনি আপনার অর্থ ফেরত দিতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে যদি কর্মক্ষেত্রে আরও উন্নতি করতে চান তবে কাজের মধ্যে আধুনিকত্ব নিয়ে আসার চেষ্টা করুন। আর তার সাথে কাজকে নতুন পদ্ধতির সাথে নতুন রূপ দিন। উচ্চ মানসিকতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সপ্তাহের মাঝদিকে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। আইন বহির্ভূত কোনো কাজে সংশ্লিষ্ট না হওয়া উচিত। বন্ধুদের থেকে দূরত্ব বজায় রাখুন। কারণ বিবাদ বাধতে পারে। সপ্তাহের শেষদিকে উচ্চ পদস্থ কর্মকর্তা ও সরকারী সংস্থার গুরুজনদের সহযোগিতা পাওয়ার সময়। আপনি একজন তারকার মতো আচরণ করুন। তবে শুধু মাত্র প্রশংসনীয় কাজগুলো করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে যারা বিদেশে থেকে ব্যবসা করে থাকেন তাদের আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়ছে। বাসার যে কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে। কর্মক্ষেত্রে মনোযোগ আশ্চর্যজনক হবে। সপ্তাহের মাঝদিকে ইচ্ছাশক্তির মাধ্যমে সকল বাধা বিঘ্ন কাটাতে সক্ষম হবেন। সৃজনশীল পেশায় সুনাম দেশ বিদেশে ছড়িয়ে পড়তে পারে। শিক্ষার্থীদের কারও বৈদেশি বৃত্তি পাওয়ার সম্ভাবনা। সপ্তাহের শেষদিকে বিনোদন ও রূপচর্চায় বেশি খরচ নয়। আর্থিক অবস্থা খারাপ হতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির কারণে তাই যতটা সম্ভব কম খরচ করুন। শুধু মাত্র সেই জিনিসগুলো কিনুন যা খুবই প্রয়য়োজনীয়।

আরও পড়ুন

২০২৫ সালের প্রেম ভালোবাসা আর বিয়ের ভাগ্য

২০২৫ সালের অর্থ-ভাগ্য