৪ এপ্রিল ২০২৫ পর্যন্ত রাশিফল
জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্বের সমর্থন আপনার সাহসের বড় উৎসাহ দান করবে। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি সময় যেখানে বেশিরভাগ জিনিসই ইচ্ছানুসারে হবে। সপ্তাহের মাঝদিকে বিনিয়োগের যে স্কিমগুলো আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন, বিশেষজ্ঞের পরামর্শ নিন। সন্দেহজনক আর্থিক ব্যবস্থায় প্রতারিত হবেন না। সপ্তাহের শেষদিকে আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচী থেকে আরাম ও হালকা মুহূর্ত আনবে। বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করার দুর্দান্ত সময়। তবে ফোনে বেশি কথা বলা মাথা ব্যথার কারণ হবে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে অন্যদের ওপর ব্যয় করতে পছন্দ করবেন। অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে। অর্থব্যয় মনকে নিরানন্দ করবে। যদি কেনাকাটা করতে যান তবে বেশি অপব্যয় হওয়া এড়িয়ে চলুন। সপ্তাহের মাঝদিকে নিজের কাজে ও অগ্রাধিকারে মনোনিবেশ করুন। আপনার প্রত্যয় বাড়বে আর উন্নতি নিশ্চিত। লক্ষ্য পূরণে দু্র্দান্ত সুযোগ পাওয়ার পক্ষে সময়টি ভুল। সপ্তাহের শেষদিকে নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়াতে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে। আত্মীয়দের সঙ্গে দেখা করে সামাজিক বাধ্যবাধকতাগুলো পূরণ করতে পারেন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে নতুন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত সময়। অতীতের কাউকে যোগাযোগ করা ও স্মরণীয় সময়ে পরিণত করা সম্ভব। সপ্তাহের মাঝদিকে ইচ্ছা শক্তির অভাবে আবেগগত ও মানসিক মনোভাবের শিকার করতে পারে। খরচ বাড়বে তবে আয়ের উত্থান বিলগুলো সামলাবে। সপ্তাহের শেষদিকে জীবনকে উপভোগ করার চাহিদা কতটা দেখে নিন। ক্ষমতা ও শক্তি বেশি থাকবে আর অমীমাংসিত কাজ সম্পন্ন করার জন্য এ সময়কে ব্যবহার করা উচিত। আর্থিক লাভ যা প্রত্যিাশিত ছিল তা সাফল্যময় হবে।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে যদি কর্মক্ষেত্রে নিজের ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং সংকল্প ও উদ্যম প্রদর্শন করেন তবে লাভবান হবেন। কর্মক্ষেত্রে সু্ন্দর কিছুর সাথে আপনাকে অবাক করবে। সপ্তাহের মাঝদিকে এমন পরিকল্পনা করুন যা অন্যের কাছে দৃষ্টান্ত স্বরূপ হয়। মেজাজ পরিবর্তন করতে কোনো সামাজিক জমায়েতে উপস্থিত থাকুন। সপ্তাহের শেষদিকে আকস্মিক অপ্রত্যাশিত খরচ আর্থিক চাপ প্রয়োগ করতে পারে। পদ্ধতিতে সত্যপরায়ন ও যথাযথ হোন, দৃঢ় সঙ্কল্পতা ও দক্ষতা লক্ষ্যণীয় হবে।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে একটি আনন্দ সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা শক্তি ও আবেগকে আবার নতুন করে তুলবে। ভ্রমণ ও শিক্ষমূলক সাধনা আপনার সচেতনতা বাড়িয়ে তুলবে। সপ্তাহের মাঝদিকে কর্মক্ষেত্রে দারুণ কিছু করতে পারেন। যে আপনাকে ঘৃণা করে শুধু তাকে ‘হ্যালো’ বলুন। তাহলে কর্মক্ষেত্রে জিনিসগুলো সত্যি অসাধারণ হয়ে যাবে। সপ্তাহের শেষদিকে আত্মবিশ্বাস বাড়ছে আর অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে। এমন ব্যক্তির সঙ্গে সংযুক্ত হোন যারা প্রতিষ্ঠিত। খুব একটা লাভদায়ক সময় নয়। কাজেই টাকাকড়ির অবস্থা দেখে খরচ সীমিত করুন।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে প্রতিপক্ষকে কোনো রকম সুযোগ দেবেন না। প্রতিপক্ষ আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। রাস্তায় চলার সময় বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া উচিত নয়। সপ্তাহের মাঝদিকে বিদেশির মাধ্যমে উপকার পেতে পারেন। কারও উচ্চ শিক্ষায় বিদেশ গমন হবে, তবে দালাল হতে সাবধান। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে উত্থিত কোনো বিরুদ্ধাচারের মুখোমুখি হতে বিচক্ষণ ও সাহসী হোন। সমাজ এখন আপনার অবদান প্রশংসা করবে। উঁচু প্রোফাইলের মানুষদের সঙ্গে দেখা করতে ঘাবড়াবেন না। আত্মবিশ্বাস হারাবেন না।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে স্বামী/ স্ত্রী/ সঙ্গীর প্রেমের মধ্য দিয়ে জীবনের সব কষ্ট ভুলে যাবেন। ব্যবসা ক্ষেত্রে অর্থ অনাদায়ী থাকার ফল অসুবিধায় পড়তে পারেন। সপ্তাহের মাঝদিকে মানুষ আপনার ওপর বিশেষ খুশি হবে না, সে আপনি তাদের জন্য যাই করুন না কোনো। রাস্তা পার হওয়ার সময় সতর্ক থাকুন, বিশেষ করে লাল সিগনালে। সপ্তাহের শেষদিকে বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। সুন্দর মানসিক অবস্থা অফিসে মেজাজ প্রফুল্ল রাখবে। ভবিষ্যৎ সম্ভাবনার জন্য নতুন যোগাযোগ বানাতে হবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে অবাঞ্ছিত চিন্তা মন ভরাবেন না, বরং স্থির ও দুশ্চিন্তা মুক্ত থাকুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে। যদি সম্ভব হয় তবে সমালোচকের অতিরিক্ত সংস্পর্শ এড়িয়ে চলুন। সপ্তাহের মাঝদিকে খুশিতে ভরা একটা সময়, যখন সঙ্গী আনন্দ দিতে চেষ্টা করবে। জীবনসঙ্গী যেন স্যাকারিনের চেয়ে মিষ্টি। ব্যবসা ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ার সাথে সাথে শক্রুও বৃদ্ধি পেতে পারে। সপ্তাহের শেষদিকে নিজেকে কঠোর চাপ দেবেন না। শরীরের প্রতিরোধ ক্ষমতা কমের দিকেই মনে হচ্ছে।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে রোমান্সের সবচেয়ে খারাপ সময়ের সাথে মোকাবিলা করবেন। কারণ এটি আপনাকে চূর্ণবিচূর্ণ করে দিতে পারে। এ সময় ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন। সপ্তাহের মাঝদিকে ঝুঁকিপূর্ণ সময়, তাই বিনিয়োগ চূড়ান্ত সতর্কতার সাথে করতে হবে। প্রিয়জন একটু বিরক্তিকর বল মনে হবে যা মনের ওপর চাপ ফেলবে। সপ্তাহের শেষদিকে বিয়ে একটি সুন্দর মোড় নেবে। প্রেম ও রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন। সময়টি স্বামী/ স্ত্রী/ সঙ্গীর সঙ্গে সেরা হতে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে সম্পত্তি সংক্রান্ত কারবারে জড়িতরা তাদের কারবার বাস্তবায়িত হবে ও আবিশ্বাস্য লাভ হবে। পরিবারের সদস্যদের প্রতি সঠিক সময় দিন। তাদেরকে বুঝতে দিন যে তাদের পরোয়া করেন। সপ্তাহের মাঝদিকে আবেগ প্রবণতাকে সামলে রাখুন। না হলে প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য। আপনার জন্য পরিবেশ প্রেমময় হয়ে উঠবে। শুধমাত্র চারপাশে তাকান সবকিছু গোলাপি হয়ে উঠবে। সপ্তাহের শেষদিকে বিনিয়োগ করা ও ঝুঁকি নেওয়ার পক্ষে সময়টি ভালো নয়। সঙ্গী প্রারম্ভিব পর্যায়ের প্রেম ও রোমান্সের রিওয়াইন্ড বোতাম টিপবেন। সঙ্গী আপনাকে পৃথিবীতেই স্বর্গের উপলব্ধি ঘটাবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়ার ক্ষেত্রে যা ভেবেছিলেন তার থেকেও বেশি ভালো হবে। কোনো আকস্মিক বার্তা মিষ্টি স্বপ্ন দেখাবে। সপ্তাহের মাঝদিকে কোনো পুরানো বন্ধুর অপ্রত্যাশিত সাক্ষাৎ সুখপ্রদ স্মৃতি ফিরিয়ে আনবে। মাধুর্যতা ও ব্যক্তিত্ব কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। বন্ধুরা সহায়ক ও সাহায্য প্রদানকারী হবেন। সপ্তাহের শেষদিকে প্রেমের উচ্ছাস অনুভব করার জন্য কাউকে খুঁজে পেতে পারেন। এটা ভালোবাসার জীবনে একটি আশ্চর্যজনক সময় হতে চলেছে। শারীরিক সুস্থতা ও বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান ও যোগ ব্যায়াম করতে শুরু করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে আর অনেক টাকা পাবেন। যদিও আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে। অতিরিক্ত অর্থ ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে। সপ্তাহের মাঝদিকে একজন আত্মীয় বিস্ময় প্রদান করতে পারে। তবে সেটা পরিকল্পনাকে ব্যাহত করতে পারে। সপ্তাহের শেষদিকে নিজের পরিবারের সদস্যদের প্রয়োজন আপনার কাছে অগ্রাধিকারে থাকা উচিত। প্রেমে ও ভালোবাসা আপনাকে এক খুশির মেজাজে রাখবে। আপনার প্রেম কেউ আলাদা করতে পারবে না। প্রেমের জীবনের ছোটখাট তিক্ততা ভুলে যান।
আরও পড়ুন
