২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রাশিফল

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2025, 11:59 AM

Updated : 26 Aug 2026, 05:18 PM

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে ব্যবসায়ীদের জন্য ভালো সময় কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পাবেন। সঙ্গী আপনাকে খুশি করার জন্য সব ধরনের প্রচেষ্টা করবে। এ সময় প্রেম একে অপরের জন্য সুবর্ণ সময় হবে। সপ্তাহের মাঝদিকে আঘাত এড়ানোর জন্য বিশেষ যত্ন নিন। রক্তচাপের রোগীরা ভিড় বাসে চাপার সময় স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন। সপ্তাহের শেষদিকে ভ্রমণ প্রেম ঘটিত যোগাযোগ বাড়বে। এমন একটি সময় যখন রোমান্টিক ভ্রমণে যেতে পারেন। ভ্রমণ ক্লান্তিকর হলেও আর্থিকভাবে ফলপ্রসূ হবে।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে আপনার বিরুদ্ধে এক দৃঢ় শক্তি কাজ করায়, এমন কোনো কাজ করা উচিত নয়, যা এই বিষয়ে সামনা সামনি মোকাবিলার জন্য নিয়ে যাবে। যদি কখনও প্রতিশোধ নিতে চান, তাহলে এক মর্যাদপূর্ণ উপায়েই করা উচিত। সপ্তাহের মাঝদিকে একটু প্রচেষ্টার সঙ্গে বিবাহিত জীবনের সেরা সময় হতে পারে। সঙ্গী খুশি করার জন্য সমস্ত রকম চেষ্টা করবে। সপ্তাহের শেষদিকে কিছু আঘাতের সম্মুখীন হলে চরম সাহস ও শক্তি প্রদর্শন করা উচিত। আশাবাদী মনোভাবের মাধ্যমে সহজেই এর থেকে পরিত্রাণ পেতে পারবেন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শূরুতে কামদেব জীবনে প্রেমের ঝরনা বওয়াতে অগ্রধাবন করবে। চারপাশে কী ঘটছে সেই থেকে সচেতন হতে হবে। প্রেমের যাত্রা ক্ষণজীবি হলেও মধুর হবে। সপ্তাহের মাঝদিকে ইচ্ছা শক্তির অভাব আপনাকে আবেগগত ও মানসিক মনোভাবের শিকার করতে পারে। গোপন শক্রুরা গুজব রটাতে ব্যস্ত হবে। এ সময় ইতিবাচক চিন্তা করে নিজেকে উৎসাহিত করুন। সপ্তাহের শেষদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবাহিত জীবনের ‘জোকস’ পেতে পারেন। তবে সত্যিই আবেগপ্রবণ হয়ে যাবেন যখন দেখবেন বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ ঘটনা সুন্দরভাবে উপরিভাবে আসতে থাকবে।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে জমি ও আর্থিক লেনদেনের জন্য ভালো সময়। তাই উচিত হবে জমি, ভূ-সম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলো ওপর নজর কেন্দ্রীভূত করা। পুরো পরিবারের জন্য সমৃদ্ধি বয়ে আনবে এমন প্রকল্প চয়ন করুন। সপ্তাহের মাঝদিকে ভালোবাসার জীবন সত্যিই অসাধারণ কিছু বয়ে আনবে। জানতে পারবেন সঙ্গী একমাত্র জন ‍যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে। সপ্তাহের শেষদিকে সব থেকে ভালো হয় বিরক্তিপূর্ণ পরিস্থিতি থেকে বেরিয়ে গেলে। একটা জাযগার পর নিজের ওপর চাপ দেবেন না। আর ঠিকভাবে বিশ্রাম নিন।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে রসিক আত্মিয় স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবে আর আপনাকে কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ দেবে। এর রকম আত্মীয় থাকার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন। সপ্তাহের মাঝদিকে ঘরের চেহারা উন্নত করার জন্য চারপাশের ছোটখাট পরিবর্তনের দায়িত্ব নিতে হবে। পরিবারের হিত সাধনে কঠোর পরিশ্রম করুন। সপ্তাহের শেষদিকে ভালোবাসার সঙ্গী সতিই কিছু সুন্দর করে আপনাকে অবাক করে দেবে।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে সাফল্যের সূত্র হল এমন মানুষের উপদেশে পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক ও যাদের ভালো অভিজ্ঞতা আছে। তবে আর্থিক ক্ষতি থেকে সাবধান থাকতে হবে। সপ্তাহের মাঝদিকে আত্মীয়রাই আপনার দুঃখ ভাগ করে নেবে। আপনার সমস্যা তাদের সাথে খোলামেলা মনে ভাগ করে নিন। সপ্তাহের শেষদিকে পরিবারের সঙ্গে সামাজিক ক্রিয়া-কলাপ, প্রত্যেককে এক হালকা ও আনন্দদায়ক মেজাজে রাখবে। পুরানো যোগাযোগ ও বন্ধুরা সহায়ক হবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে নিজের শক্তিতে পরিপূর্ণ থাকবেন। এ সময় অসাধারণ কিছু করতে পারেন। কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকবেন না। নতুন সুযোগের সন্ধ্যান করুন। সুস্বাস্থ্য বজায় রাখবেন যা সাফল্য এনে দিতে পারে। সপ্তাহের মাঝদিকে সন্দেহজনক আর্থিক যোজানায় প্রতারিত হবেন না। বিনিয়োগ অত্যন্ত যত্নে করবেন। সপ্তাহের শেষদিকে আত্মীয়রা আপনাকে অপ্রত্যাশিত উপহার এনে দিতে পারে। তবে তারাও আপনার কাছ থেকে কোনো সাহায্য প্রত্যাশা করতে পারে। আত্মীয়রা আপনার কাছে আরও বেশি মনযোগ চাইবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে আকস্মিক অপ্রত্যাশিত খরচ আর্থিক চাপ প্রয়োগ করতে পারে। একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের খুব বেশি সময় ও অর্থ অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। সপ্তাহের মাঝদিকে লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান। সাফল্যে পৌঁছানোর আগে উদ্দেশ্যগুলো প্রকাশ করবেন না। নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের পক্ষে আদর্শ সময়। সপ্তাহের শেষদিকে কেবল বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে। তাই কষ্টার্জিত পয়সা কোথায় লাগচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হোন। দীর্ঘস্থায়ী সম্ভাবনাসহ বিনিয়োগ করা প্রয়োজন।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন। ভালো কাজের মন দিলে জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারবেন। মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান ও দাতব্য কাজে নিয়োজিত করুন। সপ্তাহের মাঝদিকে পরিবারের সাথে বিভিন্ন মার্কেট ও শপিংমলে যেতে পারেন। তবে এটি ব্যয়কেও উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে। সপ্তাহের শেষদিকে অসীম জীবনের সমৃদ্ধশালী জাঁকজমক উপভোগ করে জীবনকে আরও মহিমান্বিত করে তুলুন। দুশ্চিন্তর অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ, সৃজনশীল কাজ চাপমুক্ত রাখবে।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে কাজের জায়গায় কেউ ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে। কাজেই চারপাশে কী ঘটছে সেদিকে সজাগ দৃষ্টি রাখুন। সাফল্য ও স্বীকৃতি নিজের হবে যদি কাজেই কেন্দ্রীভূত থাকনে। সপ্তাহের মাঝদিকে অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হোন আর তারা কী বলতে চাইছেন সেটা থেকে শিখুন। আপনাকে খুশি রাখার জন্য অভিভাবক ও বন্ধুরা তাদের সেরাটা দেবে। সপ্তাহের শেষদিকে পরিস্থিতি সামলানোর ফলে বুঝতে পারবেন, এটি সাবানের বুদবুদের মতোই ভিত্তিহীন, যা সাহসের প্রথম স্পর্শেই ধ্বসে গেছে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে অন্যদেশে পেশাদারী কোনো ডাক পেতে পারেন। ভ্রমণ বিনোদন ও সামাজিকতা এ সময় আপনার কর্মসূচীতে থাকবে। সপ্তাহের মাঝদিকে এমন কোনো কাজ কর্মে নিযুক্ত হোন যা উৎসাহব্যঞ্জক ও আপনাকে ভার মুক্ত রাখবে। কর্মক্ষেত্রে দারুণ কিছু করতে পারেন। শুধু প্রচেষ্টায় মনযোগ দিতে হবে। সপ্তাহের শেষদিকে পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অন্বেষণ করুন। তবে একবার প্রকল্পগুলো কার্যকারিতা পরীক্ষা করার পরেই তাতে নিজেকে সপে দিন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে রাস্তা পার করার সময় সতর্ক খাকুন। বিশেষ করে লাল সিগনালে। কারও অবহেলা হয়ত আপনাকে আহত করতে পারে। বিতর্ক, মুখোমুখি সংঘাত এবং অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন। সপ্তাহের মাঝদিকে বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। পরিবারকে নিয়ে দূরে কোথাও বাড়িয়ে আসতে পারেন। উচ্চশিক্ষা গবেষণা ক্ষেত্রের ছাত্রছাত্রীরা শুভ ফলাফল পেতে পারেন। সপ্তাহের শেষদিকে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীরা তাদের খারাপ কাজের ফলাফল পেতে পারে। সৃজনশীল ধারণা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য সময়টি দুর্দান্ত।

আরও পড়ুন

২০২৫ সালের প্রেম ভালোবাসা আর বিয়ের ভাগ্য

২০২৫ সালের অর্থ-ভাগ্য