ঈদের দিনগুলোতে স্বাস্থ্যকরভাবে খাওয়ার উপায়
সকাল দুপুর আর রাতে উদরপূর্তি হোক আনন্দের সাথে।
ঈদে স্বাভাবিকভাবেই অনেক খাবারের আয়োজন থাকে। আর ঈদটি আসে দীর্ঘ একমাস রোজা রাখার পরে। তাই হঠাৎ একদিন অতিরিক্ত খেয়ে ফেললে পাকস্থলীতে নানান সমস্যা দেখা দিতে পারে, যেমন- পেটে গ্যাস, পেট ফাঁপা, বদহজম, পাতলা পায়খানাসহ নানান সমস্যা।
এই সময়ও স্বাস্থ্য সচেতনতার কথা চিন্তা করে একটি সুষম খাদ্যতালিকা রেখে ধীরে ধীরে খাবার সমন্বয় করে গ্রহণ করতে হবে। এতে শরীরের সকল পুষ্টিচাহিদা যেমন পূরণ হবে তেমনি খাবারেও আসবে তৃপ্তি।
সকালের খাবার
সকালের দিকে হালকা সহজপাচ্য মিষ্টান্ন খাবার গ্রহণ করতে পারেন। খাদ্যতালিকায় রাখতে পারেন দুধ বা দুধের তৈরি খাবার। যেমন- দুধের সাথে চাল, গুড় দিয়ে ফিরনি, পায়েশ, সেমাই। দুধ প্রোটিনের পাশাপাশি ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে।
এছাড়া যাদের ডায়াবেটিস ও ওজনাধিক্য আছে তারা চিনিছাড়া মিষ্টান্ন খাবার তৈরি করে খেতে পারেন।
সকালে খেতে পারেন নরম খিচুড়ি, রুটি, মিক্সড সবজি, ডাল, কম তেলে ভাজা সবজি পরোটা। প্রোটিন হিসেবে ডাল, ডিম নিতে পারেন। তবে মাংসের পদ রাখবেন না।
আরও খেতে পারেন এক টুকরা হালুয়া, ফ্রুট কাস্টার্ড, পুডিং ইত্যাদি। এগুলো শিশু ও কিশোর-কিশোরীদের জন্যও চমৎকার। অল্প খেয়ে পুষ্টিচাহিদা পূরণ করবে।
দুপুরের খাবার
ঈদের দিনে সাধারণত পোলাও, বিরিয়ানি, রেজালা, রোস্টটেড খাবার বেশি খাওয়া হয়ে যায়। এসব খাবার কম তেলে পরিমিত পরমাণে গ্রহণ করার চেষ্টা করতে হবে।
এছাড়া কার্বোহাইড্রেইটের চাহিদা পূরণে খেতে পারেন ভাত, রুটি, খিচুড়ি। কেননা অনেকেই আছেন এসব গুরুপাক খাবার গ্রহণের কারণে হজমজনিত সমস্যা দেখা দেয়; বিশেষ করে যাদের কোষ্ঠকাঠন্য, ডায়রিয়া বা আইবিএস জনিত সমস্যা যাদের রয়েছে তাদের।
এসব খাবারের পাশাপাশি সালাদ, টকদই অবশ্যই রাখবেন। কেননা সালাদ ও টকদই থেকে বিভিন্ন ভিটামিন, খনিজের চাহিদা পূরন করবে। প্রোটিন হিসেবে মাংসের পদ রাখবেন।
রাতের খাবার
অনেকেই সারাদিনের অনেক পদের খাওয়ার পর রাতে তেমন খেতে পারেন না। তাই সারাদিনে বৈচিত্র্য আনতে ও তৃপ্তি পেতে খাবারের পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে।
রাতে ভাত বা রুটির সাথে সবজি সালাদ নিতে ভুলবেন না। রাতে মাংসের পদ অতিরিক্ত না রেখে মাছের ভিন্ন ধর্মী রেসিপি করতে পারেন যা খেতে চমৎকার। যেমন- মাছের চপ, কাটলেট, মাছের দোলমা, মাছের কোরমা, গ্রিলড ফিশ, মাছের কাবাব ইত্যাদি।
ভিন্ন ধর্মী খাবারের স্বাদ পেতে চাইনিজ খাবারও তৈরি করতে পারেন। যেমন- চাইনিজ পোলাও, চাইনিজ সবজি ইত্যাদি। কেননা এসব খাবারে তেল, মসলা কম থাকে।
তরল খাবার
ঈদের দিন গুরুপাক খাবার গ্রহণের কারণে অনেকেরই হজমজনিত সমস্যা দেখা দেয়। যেমন কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি ইত্যাদি। আর এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করতে হবে।
খাবার থেকে পুষ্টিশোষণ বাড়াতে লেবুজাতীয় খাবার খেতে পারেন। আর খাবার শেষে বোরহানি, টকদই, মাঠা, লাচ্ছি গ্রহণ করতে পারেন যা খাবার হজম হতে সাহায্য করবে।
সতর্কতা
লেখক পরিচিতি: পুষ্টিবিদ, রাইয়ান হেল্থ কেয়ার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, দিনাজপুর।
আরও পড়ুন
