২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যেসব খাবারে পেট ভরে না

যদি খিদা পায় তবে কিছু খাবার এড়াতে হয়।

যেসব খাবারে পেট ভরে না
ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2024, 08:14 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

পেটভর্তি তো মনও ভালো। তবে খাওয়ার কিছুক্ষণ পরেই যদি খিদা লাগে তাহলে মেজাজটা খারাপ হতেই পারে।

অবিশ্বাস করার মতো বিষয় নয়, কিছু খাবার খাওয়ার পর বরং খিদা আরও বেশি পায়।

তুপ্তির জন্য খাওয়া

পেটভরা অনুভূতি পাওয়ার জন্য সাধারণ পুষ্টি উপাদানগুলো বেশি জরুরি। যেমন- প্রোটিন, আঁশ ও স্বাস্থ্যকর চর্বি।

“এগুলো ধীরে হজম হয় ফলে দীর্ঘক্ষণ পেটভরা থাকে”- রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে মন্তব্য করেন মার্কিন পুষ্টিবিদ অ্যালিসা স্মোলেন।

নিউ ইয়র্ক নিবাসী এই পুষ্টিবিদ আরও বলেন, “সেই হিসেবে এই ধরনের পুষ্টি উপাদান যেসব খাবারে কম সেগুলো দীর্ঘক্ষণ পেটভরা রাখতে পারে না।”

এই বিষয়ে মার্কিন খাদ্য-বিশারদ ম্যাগি কনেলি একই প্রতিবেদনে বলেন, “সাধারণত আঁশ কম এমন কার্বোহাইড্রেইট খাবার খাওয়ার পরও খিদা লাগার পরিমাণ বাড়ায়। আঁশ ও প্রোটিনের অভাবে পেটভরা অনুভূতি বেশিক্ষণ থাকে না।”

এই বিশেষজ্ঞরা ক্ষুধা বাড়িয়ে দিতে পারে এরকম কয়েকটি খাবার সম্পর্কে সচেতন করেন।

কেক ও বিস্কুট: পুষ্টি উপাদান কম থাকায় কেক-বিস্কুট খাওয়ার পরও খিদা পায়। ‘লো গ্লাইসেমিক ইনডেক্স’ বা যে খাবার থেকে শরীরে দ্রুত শর্করা শোষণ করতে পারে সেগুলো খিদা বাড়ায়।

তবে পূর্‌ণ শষ্য থেকে তৈরি বিস্কুট বা কেক সাথে বাদাম, শুকনা ফল ও বীজ মিশ্রিত করে বানালে তৃপ্তি অনুভূতি বেশিক্ষণ থাকে।

ফলে রস: প্র্রাথমিকভাবে পুষ্টিকর মনে হলেও- শুধু ফলের রসে সামন্য পরিমাণ ভিটামিন, খনিজ ও উদ্ভিজ্জ উপাদান থাকে। আঁশ-সহ অন্যান্য পুষ্টি উপাদান খোসাতেই চলে যায়। তাই ফলের রস হজম হয় যায় তাড়াতাড়ি।

তাই রস বা জুস খাওয়ার চাইতে আস্ত ফল খেলে পেটে থাকবে অনেকক্ষণ।

সাদা রুটি: সাদা রুটি বা পাউরুটি খেতে যতই মজা লাগুক, প্রক্রিয়াজাত ময়দা বা আটা থেকে প্রস্তুত করা হয় বলে, এতে পুষ্টি উপাদান কমে যায়।

যে কোনো প্রক্রিয়াজাত সরল কার্বোহাইড্রেইট যুক্ত খাবারে আঁশের পরিমাণ কম থাকে। সাদা আটা বা ময়দা থেকে তৈরি করা পাউরুটি বা রুটি এক কারণে খেলে একটু পরেই খিদা পেয়ে যায়।

ক্যান্ডি বা চকলেট: খাওয়ার পর তৃপ্তির অনুভূতি দেয়। তবে আঁশের অনুপস্থিতিতে সহজে হজম হয়ে যায়। এছাড়া রক্তে শর্করার মাত্রাও দ্রুত বেড়ে গিয়ে কমে যায়। দুয়ে মিলে খিদা লেগে যায় তাড়াতাড়ি।

চিপস: আলুর চিপস খেতে মজা। ‍তবে একটা চিপস খেয়ে কখনই থাকা যায় না। ফলে অধিক খাওয়া হয়ে যায়। আর যে কোনো ভাজা খাস্তা খাবার খিদা বাড়িয়ে দেয়। কারণ মুখরোচক খাবার বারবার খেতে ইচ্ছে করে।

কিছু চিপসে চর্বির পরিমাণ বেশি থাকলেও সেসব স্বাস্থ্যকর নয়।

অ্যালকোহল: মদ্যপান করার ফলে যকৃতের বিপাক কার্যক্রম বেড়ে যায়। ফলে এই অঙ্গের শর্করা নিয়ন্ত্রণের ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটে। যে কারণে অনেক সময় রক্তে শর্করার মাত্রা দ্রুত কমে যায়। ফলে ক্ষুধা বোধ জেগে ওঠে।

সাদা ভাত: সাদা রুটির মতোই সাদা ভাতে সরল কার্বোহাইড্রেইট থাকে। ফলে দ্রুত হজম হয়ে যায়। এক বাদামি চালের ভাত খাওয়া উপকারী।

কৃত্রিম মিষ্টির খাবার: চিনি বা মিষ্টি ক্ষুধা বাড়ায়। তবে মিষ্টিহীন হিসেবে পরিচিত কৃত্রিম মিষ্টির খাবারও খিদা বাড়াতে পারে।

কারণ খাওয়ার পর মনে হয় মিষ্টি খাওয়া হচ্ছে। তবে মস্তিষ্ক মিষ্টি হজমের প্রক্রিয়াতে গিয়ে দেখে সেখানে মিষ্টি নেই। ফলে ক্ষুধাভাব থেকেই যায়। তাছাড়া ক্যালোরি গ্রহণ কমানো শুরু করলে পাকস্থলীতে তৈরি হরমোন ‘ঘ্রেলিং’য়ের নিঃসরণ বাড়ে। যা থেকে অতৃপ্তি তৈরি হয়। ফলে ক্ষিধাভাব লেগেই থাকে।

ডিমের সাদা অংশ: যদিও ডিমের সাদা অংশে প্রোটিন থাকে তবে স্বাস্থ্যকর চর্বির পুরোটাই চলে যায় ডিমের কুসুমে। তাই কুসুম ছাড়া ডিমের সাদা অংশ খাওয়ার ফলে খিদা মেটে না। তাই আস্ত ডিম খাওয়াই হবে বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুন

ডিমের কুসুম বাদ দেওয়ার কোনো মানে নেই

ওজন বাড়াতে প্রাকৃতিকভাবে ক্ষুধা বাড়ানোর উপায়

ক্ষুধাভাব কমানোর উপায়

পেটের ক্ষুধা বনাম মনের ক্ষুধা