১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মাটন বিরিয়ানি তৈরির সহজ রেসিপি

বিরিয়ানি যদি হয় খাসির মাংসের তবে জিভে পানি তো আসবেই।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 05:26 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

সঠিক মাপে সব উপকরণ দিতে জানলে বিরিয়ানি রান্না কঠিন কিছু না।

সেজন্য অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।

উপকরণ

পদ্ধতি

চুলায় হাঁড়ি বসিয়ে তেল ও অর্ধেক ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিন। মানে বাদামি হলে উঠিয়ে নিন।

এই তেল-ঘিয়ের মধ্যেই খাসির মাংস দিয়ে নেড়ে চেড়ে আদা ও রসুন বাটা, ধনে, জিরা, টক দই দিয়ে দিন।

এবার চাল বাকি ঘি, কাঁচামরিচ, কিশমিশ ও তরল দুধ বাদে একে একে সব মসলা দিয়ে কষিয়ে রান্না করুন।

তারপর চাল দিয়ে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিন।

ঘি, কিশমিশ, কাঁচামরিচ, তরল দুধ ও পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিন।

সিদ্ধ হয়ে গেলে নামিয়ে বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন মজাদার মাটন বিরিয়ানি।

চাইলে গোলাপ ও কেওড়ার জল দিতে পারেন নামানোর আগে।

আরও রেসিপি

আখনি বিরিয়ানি

রেসিপি: পর্দা বিরিয়ানি

সহজেই তৈরি করুন বিফ বিরিয়ানি