২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টম হিডলস্টনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জেসিকা চ্যাস্টেইন।

এবারের গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন এখন চুটিয়ে প্রেম করছেন ব্রিটিশ অভিনেতা টম হিডলস্টনের সঙ্গে। খবর ব্যাং শোবিজ-এর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জুলফিকার সাব্বির, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 11:07 AM

Updated : 25 Apr 2022, 06:16 PM

‘থর’ এবং ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত টমের সঙ্গে জেসিকার প্রেম এখন এতোটাই গভীর যে এবারের বড়দিনে টমের পরিবারের সঙ্গে দেখা করতে ব্রিটেনে উড়ে এসেছিলেন তিনি। সূত্র জানিয়েছে, ‘জেসিকা এবং টমের প্রেম এখন বেশ গভীর। এবারের বড়দিনের আগে জেসিকা ব্রিটেনে চলে এসেছিলেন টমের সঙ্গে সময় কাটাতে এবং প্রথমবারের মতো তার পরিবারের সবার সঙ্গে দেখা করতে।’

অবশ্য কিছুদিন আগেও জেসিকা জানিয়েছিলেন, তিনি অভিনেতাদের সঙ্গে প্রেমে আগ্রহী নন; কারণ, এতে তাকে ‘বিব্রতকর’ সব পরিস্থিতিতে পড়তে হয়। তিনি বলেছিলেন, “আমি একটি নিয়ম মেনে চলি প্রেমের ক্ষেত্রে; আর তা হলো কোন অভিনেতার সঙ্গে প্রেম কখনোই নয়। ‘দ্যা জুলিয়ার্ড স্কুল’এ পড়ার সময় একজন অভিনেতার সঙ্গে আমার প্রেম হয়েছিলো, অভিজ্ঞতাটি ছিলো ভয়াবহ। সবসময় আমাকে বিব্রতকর একটি পরিস্থিতির মধ্যে থাকতে হতো, না জানি কখন কে এসে আমাদের ছবি তুলতে শুরু করে!”