২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেইকড ব্রুসেলস স্প্রাউটস

এক প্রকারের ছোট বাঁধাকপি- ব্রুসেলস স্প্রাউটস। রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে এই কপি দিয়ে তৈরি করুন মজার ব্যঞ্জন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2019, 03:02 PM

Updated : 18 Aug 2022, 04:51 PM

উত্তর ইউরোপে এটার চাষ শুরু হলেও বাংলাদেশে এখন এই কপির চাষ হচ্ছে। লো গ্লাইসেমিক ইনডেক্সের এই সবজি পুষ্টিগুণে ভরপুর।

উপকরণ: ব্রুসেলস স্প্রাউটস ১৫টি। অলিভ অয়েল ১ টেবিল-চামচ, রসুনের গুঁড়া আধা চা-চামচ। গোল মরিচের গুঁড়া ১/৪ চা-চামচ। শুকনা ব্যাজিল ও পার্সলে পাতা আধা চা-চামচ। অরিগানো আধা চা-চামচ। লবণ পরিমাণ মতো।

পদ্ধতি: ব্রুসেলস স্প্রাউটস ধুয়ে গোড়াটা ফেলে দুভাগ করে কেটে সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে বেকিং ট্রে তে নিয়ে প্রিহিটেড ওভেনে ২০ থেকে ২৫ মিনিট বেইক করে নিন।

ইচ্ছে করলে ফ্রাইপ্যানেও ভেজে নিতে পারেন।

ব্যাস খাওয়ার জন্য তৈরি হয়ে গেলো! সাইড ডিশ হিসেবে চমৎকার একটি পদ।

আরও রেসিপি-

বাঁধাকপি রোল  

বাঁধাকপির মাঞ্চুরিয়ান তৈরির রেসিপি  

সুইট অ্যান্ড সাওয়ার রেড ক্যাবিজ  

বাঁধাকপির সালাদ