টুনা পিৎজা
পিৎজা কে না ভালোবাসে। টুনা মাছের পিৎজা তৈরি করুন রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে।
উপকরণ: ১২ ইঞ্চি করে দুটি পিৎজা বানানোর জন্য।
৩ কাপ ময়দা। ২৫ গ্রাম ইস্ট। ১ কাপ গরম পানি। ১ টেবিল-চামচ চিনি। ১ টেবিল-চামচ লবণ। ৮ টেবিল-চামচ অলিভ অয়েল।
টপিংয়ের জন্য: ১৯০ গ্রাম টুনা মাছ। ১টি ছোট লাল পেঁয়াজ পাতলা করে কাটা। ২০টি কালো অলিভ গোল করে কাটা। ২০০ গ্রাম মোৎজারেল্লা চিজ। শুকনা অরিগানো ও বেসিল পরিমাণ মতো।
সস তৈরি করার জন্য লাগবে: ৩,৪টি টমেটো পিউরি করা। ১ টেবিল-চামচ অলিভ অয়েল। ১টি রসুনের কোয়া কুচি। ১ চা-চামচ চিনি। ১ চা-চামচ শুকনা অরিগানো। ১ চা-চামচ শুকনা বেসিল পাতা। ১টি তেজপাতা। আধা চা-চামচ পাপড়িকা পাউডার। লবণ এবং গোল-মরিচের গুঁড়া স্বাদ মতো।
পদ্ধতি: একটা বড় পত্রে ময়দা, লবণ ও চিনি দিয়ে মিশিয়ে নিন। ইস্ট গরম পানিতে গুলে ময়দার সঙ্গে মেখে নিতে হবে।
তেল মিশিয়ে নিতে হবে। এবার খুব নরম করে একটা খামির তৈরি করুন। তারপর এক ঘণ্টা ঢেকে রেখে দিন। যতক্ষণ না এটা ফুলে দ্বিগুন হচ্ছে।
এবার সসের জন্য একটা সসপ্যান চুলায় বসিয়ে দিন। মাঝারি আঁচে রেখে রসুন দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে টমেটো পিউরি, বেসিল, তেজপাতা, অরিগানো, লবণ এবং গোল-মরিচের গুঁড়া দিয়ে ১০ মিনিট রান্না করুন।
যখন পিৎজায় দেওয়ার মতো ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিন। তারপর মিশ্রণটি ঠাণ্ডা হতে দিন।
৮০০ ডিগ্রি ফারেনহাইট বা ২০০ ডিগ্রি সেন্টিগ্রেটে ওভেন প্রিহিট করে নিন।
এবার তৈরি করে রাখা খামিরকে দুভাগ করে নিন।
১২ ইঞ্চি করে পিৎজার আকারে বেলে কাঁটা-চামচ দিয়ে একটু ছিদ্র করে নিন। এবার এটা পিৎজা তৈরির পাত্রে সামান্য তেল ব্রাশ করে বসিয়ে দিন।
এর ওপরে সস লাগিয়ে অরিগানো, বেসিল ছড়িয়ে তারপর টুনা মাছ ছড়িয়ে, এর ওপর পেঁয়াজ, কালো অলিভ ও মোৎজারেল্লা চিজ দিয়ে দিন।
১৫ থেকে ২০ মিনিট বা চিজ গলে যাওয়া পর্যন্ত বেইক করুন। তারপর কেটে পরিবেশন করুন।
আরও রেসিপি
