২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাইনিজ সসে বেবি পমফ্রেট ফ্রাই

ভাজা রূপচাঁদায় অনন্য স্বাদ নিয়ে আসতে ডা. ফারহানা ইফতেখারের সহজ রেসিপিতে তৈরি করুন এই খাবার।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2018, 04:20 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

উপকরণ: ছোট বা বেবি-রূপচাঁদা মাছ ৫ থেকে ৬টি। ফিশ সস ১ চা-চামচ। টমেটো সস ১ চা-চামচ। গুঁড়ামরিচ ১ চা-চামচ। সয়া সস ১ চা-চামচ। ওয়েস্টার সস ১ চা-চামচ। আদা ও রসুন পেস্ট ১ চা-চামচ। তেল পরিমাণ মতো।

পদ্ধতি: সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে মাছগুলো এক ঘণ্টা মেরিনেইট করুন। তারপর ফ্রাইপ্যানে তেল গরম করে মৃদু আঁচে সময় নিয়ে বাদামি মচমচে করে মাছ ভেজে নিন।

দুএকটা পেঁয়াজ মোটা করে কেটে মাছ মেরিনেশনের বেঁচে যাওয়া মসলায় তেলে হাল্কা ভেজে মাছের উপর দিয়ে দিন।

এবার একটু ধনেপাতা-কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

আরও রেসিপি

কম মসলায় মাছ ভাজা  

লেবু-পাবদা  

ঝাল ঝাল আস্ত পোয়া

আইড় মাছ ও চালকুমড়ার ঝোল  

বেগুনে ভাজা মাছ  

মাছ-লাউ

মাছের রোল  

লেমন তেলাপিয়া