২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেবু-পাবদা

ভিন্ন স্বাদে মাছ রান্না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 05:45 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

রেসিপি দিয়েছেন আনিসা হোসেন।

উপকরণ

পাবদা মাছ ৭,৮টি। লেবুর রস ১ টেবিল-চামচ। লেবুপাতা ২টি (সরু কুচি করা)। পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ। রসুনবাটা ১ চা-চামচ। জিরাবাটা আধা চা-চামচ। মরিচগুঁড়া আধা চা-চামচ। হলুদগুঁড়া আধা চা-চামচ। লবণ স্বাদ মতো। তেল প্রয়োজন মতো।

পদ্ধতি

পাবদা মাছ কেটে ও ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এরপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ-রসুন-জিরাবাটা, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, লবণ ও সামান্য পানি দিয়ে মসলা কষিয়ে পাবদা মাছগুলো দিয়ে একটু নেড়ে এককাপ গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। মাছ মাখা মাখা হলে তাতে লেবুর রস ও লেবুপাতার কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে।

সমন্বয়ে: ইশরাত মৌরি।

মাছ ধোয়ার পদ্ধতি

বেগুনে ভাজা মাছ

মাছের ডিমঝুরি

কম মসলায় মাছ ভাজা

কই মাছের পাতুরি

লেমন তেলাপিয়া

আলু দিয়ে ইলিশ মাছের ডিম

মাছের রোল

মাছের ঝাল-মালাইকারি