ঈদুলআজহায় রান্নার আয়োজন ২
পোলাও, রেজালা ও কাওনের ক্ষীর তৈরির পদ্ধতি।
রেসিপিগুলো দিয়েছে সেরা রাঁধুনি প্রতিযোগী আফরোজ সাইদা।
বাসমতী পোলাও
উপকরণ: বাসমতী চাল ১ কেজি। ফুটন্ত পানি ৮ কাপ। লবণ স্বাদ মতো। ঘি অথবা তেল আধা কাপ। পেঁয়াজ কুচি আধা কাপ। আদাবাটা ১ টেবিল-চামচ। এলাচ ৬টি। দারুচিনি ৪ টুকরা। লবঙ্গ ৫টি। কিশমিশ ২ টেবিল-চামচ। গোলাপজল ১ টেবিল-চামচ।
পদ্ধতি: হাঁড়িতে তেল বা ঘি গরম করে, প্রথমে গরম মসলা দিয়ে নেড়ে চাল দিয়ে দিন। তাতে আদাবাটা দিয়ে ভালোভাবে ভেজে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে।
লবণ দিন। জ্বাল উঠলে চুলা কমিয়ে ঢেকে দেবেন। বেশি নাড়বেন না।
পানি শুকিয়ে চাল সিদ্ধ হয়ে আসলে নিচে তাওয়া দিয়ে দমে রাখতে হবে। এই সময় ঢাকনা খুলবেন না। চাল সিদ্ধ হলে, গোলাপ জল আর কিছু বেরেস্তা দিয়ে চুলা থেকে নামিয়ে ঢেকে রাখবেন।
আধা ঘণ্টা পর ঢাকনা খুলে পরিবেশন করুন।
পরিবেশন পাত্রে পোলাও ঢেলে উপরে বাকি পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ ও আলু ভাজা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন।
গরুর মসলা রেজালা
উপকরণ: গরুর মাংস ২ কেজি। টক দই ১ কাপ। তেল ১ কাপ। আদাবাটা ২ টেবিল-চামচ। রসুনবাটা ২ চা-চামচ। জিরাগুঁড়া ২ চা-চামচ। ধনেগুঁড়া ৩ চা-চামচ। হলুদ গুঁড়া ২ চা-চামচ। মরিচগুঁড়া ২ চা-চামচ। পেঁয়াজ বেরেস্তা ১ কাপ। পেঁয়াজবাটা আধা কাপ। কাঁচামরিচ ১৫টি। চিনি ২ চা-চামচ। এলাচ ৮,১০টি। দারুচিনি ৬,৭ টুকরা। কেওড়া ২ টেবিল-চামচ। পোস্তদানা বাটা ২ টেবিল-চামচ। আলুবোখারা ১০-১৫টি। লবণ স্বাদ মতো।
কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ ভেজে উঠিয়ে রাখতে হবে। মসলা মাখানো মাংস তেলে দিয়ে রান্না করুন।
পানি শুকিয়ে মাংস সিদ্ধ হলে পেঁয়াজ-বেরেস্তা, চিনি, কাঁচামরিচ ও আলুবোখারা দিয়ে মৃদু আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তেল উপরে উঠে আসলেই নামিয়ে পরিবেশন করুন।
কাওনের ক্ষীর
উপকরণ: কাওনের চাল আধা কাপ। তরল দুধ ২ লিটার। খেজুরের গুঁড় আধা কাপ। চিনি আধা কাপ (স্বাদ মতো)। গোলাপজল ১ টেবিল-চামচ। পেস্তা বাদাম ১ টেবিল-চামচ। এলাচ ৫টি। দারুচিনি ৩ টুকরা। কিশমিশ ২ টেবিল-চামচ। লবণ ১ চিমটি। পানি ১ কাপ।
এবার দুধ চুলায় বসিয়ে কাওনের চাল মিশিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন। ভালো ভাবে ফুটে উঠলে লবণ, এলাচ, দারুচিনি দিয়ে অনবরত নাড়তে হবে, যেন পুড়ে লেগে না যায়।
কাওন সিদ্ধ হয়ে ঘন হয়ে এলে, চিনির সিরা পছন্দ মতো অল্প অল্প করে দুতিন বারে দিয়ে মেশান।
পছন্দ মতো স্বাদে মিষ্টি হলে গোলাপজল মিশিয়ে নামিয়ে ফেলুন। এলাচ, দারুচিনি ফেলে দিয়ে কিশমিশ ও পেস্তা বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।
সমন্বয়ে: ইশরাত জে. মৌরি।
