২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তা

রান্না করা ঝামেলা! তবে তৈরি করে নিন নারিকেল-বরবটি ও কাঁচকলার ভর্তা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2016, 12:23 PM

Updated : 11 Oct 2022, 08:30 PM

পুরনো খবর:

মেথি চিকেন ও আচারি বেগুন ভর্তা
ভর্তা ও তরকারি
ভর্তা ও ইলিশের ব্যঞ্জন
ভর্তা-ভাজা
মটরশুঁটি-চিংড়ি ভর্তা

রেসিপি দিয়েছেন সোনিয়া চৌধুরী

নারকেল-বরবটি ভর্তা

উপকরণ: বরবটি টুকরা করে কাটা ১ কাপ। নারিকেল কুড়ানো আধা কাপ। পেঁয়াজ কুচি ৪,৫টি। কাঁচা অথবা শুকনামরিচ ৭,৮টি। ধনেপাতা পছন্দ মতো। লবণ স্বাদ মতো। সরিষার তেল ৪ টেবিল-চামচ।

পদ্ধতি: বরবটি প্রথমে সিদ্ধ করে নিতে হবে।

সরিষার তেল বাদে বাকি সব উপকরণ হালকা ভেজে নিন। সব উপকরণ পাটায় বেটে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিন। হয়ে গেল ভর্তা।

কাঁচকলার ভর্তা

উপকরণ: কাঁচকলা সিদ্ধ ১ কাপ। পেঁয়াজকুচি ৪,৫টি। লবণ স্বাদ মতো। কাঁচামরিচ নিজের পছন্দ মতো। ঘি বা সরিষার তেল ২ টেবিল-চামচ।

পদ্ধতি: সিদ্ধ কলাগুলো আগে হাত দিয়ে চটকিয়ে নিন। পেঁয়াজকুচি, মরিচ, ধনেপাতা-কুচি(যদি দিতে চান) ও লবণ দিয়ে চটকানো কলা, ঘি বা সরিষার তেল দিয়ে একসঙ্গে মাখিয়ে নিলেই হয়ে যাবে কাঁচকলার ভর্তা।

সমন্বয়ে: ইশরাত মৌরি।