২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিলাপি

কিনে তো অনেক খেয়েছেন। এবার না হয় ঘরেই তৈরি করুন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 03:10 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

পুরনো খবর:

মিষ্টি গোলাপ জাম
ঝটপট মিষ্টি
ঝাল ও মিষ্টি মুড়িচপ
তিন রকম মিষ্টি

রেসিপি দিয়েছেন আফরোজ সাইদা।

জিলাপির গোলা জন্য: ময়দা ২ কাপ। কর্নফ্লাওয়ার ৩ টেবিল-চামচ। তেল ১ টেবিল-চামচ। ইস্ট ১ চা-চামচ। জাফরান আধা চা-চামচ। গোলাপ জল ১ টেবিল-চামচ। পানি দেড় কাপ। তেল ২ কাপ।

সিরার জন্য: চিনি দেড় কাপ। পানি দেড় কাপ।

পদ্ধতি: একটা বাটিতে পানি ছাড়া গোলার বাকি সব উপকরণ মেশান। অল্প অল্প করে পানি দিয়ে মিশাতে হবে, যেন জমে জমে না থাকে।

জিলাপির গোলা এমন হবে, যেন সহজেই চেপে দেওয়া যায়।

ভালোভাবে মেশানো হয়ে গেলে, গরম জায়গায় রেখে দিতে হবে আধা ঘণ্টা। গোলাপ জলে জাফরান ভিজিয়ে রাখতে হবে।

চিনি ও পানি দিয়ে সিরা করে নিতে হবে।

গোলাপ জলে ভেজানো জাফরান দিয়ে চুলায় আঁচে দিয়ে কমিয়ে রাখতে হবে।

অন্য চুলায় তেল গরম করতে হবে।

চুলা কমিয়ে পাইপিং ব্যাগে কেকের ক্রিম সাজানোর নজেল দিয়ে কিংবা সস’য়ের বোতলে ভরে, আড়াই প্যাঁচ দিয়ে তেলের উপর জিলাপি বানিয়ে ছাড়তে হবে।

কম আঁচে ভেজে সিরার উপরে ছেড়ে দিন। পাঁচ মিনিট পরে সিরা থেকে উঠিয়ে নিতে হবে।

হয়ে গেল মজাদার মচমচে জিলাপি।

সমন্বয়ে: ইশরাত মৌরি।