২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখী ফ্যাশন শো ১৪২৩

৯ এপ্রিল সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজাতে ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজন করে ‘বৈশাখী ফ্যাশন শো ১৪২৩’।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 04:33 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

সঙ্গে ছিল জলের গানের কনসার্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এফবিসিসিআই-য়ের প্রেসিডেন্ট আব্দুল মতলুব আহমাদ ও অভিনেতা আফজাল হোসেন। এছাড়াও বাঙালির দেশীয় ফ্যাশন শিল্পের বিকাশ নিতে বক্তব্য দেন শিক্ষাবিদ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর।

কোরিওগ্রাফার আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে অনুষ্ঠিত এই ফ্যাশন শো-তে অংশগ্রহণ করে অঞ্জন’স, দেশাল, নিপুণ, এবি ফ্যাশন মেকার, এম ক্র্যাফট, বিবিয়ানা, কে ক্রাফট, রঙ বাংলাদেশ, সাদাকালো, টাঙ্গাইল শাড়ি কুটির, মিয়াবিবি ও এফইএবি-এর সদস্য প্রতিষ্ঠানগুলো।

ছবির গ্যালারি দেখতে ক্লিক করুন।