২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যকর পানীয়তে ত্বক সুন্দর।

বেশি খরচ করে ট্রিটমেন্ট বা প্রসাধনী নয় বরং কিছু পানীয় আপনার ত্বক করে তুলতে পারে সুন্দর।  

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 03:43 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

আর এসব পানীয় স্বাস্থ্যের জন্যেও কিছু কিছু ক্ষেত্রে উপকারী।

রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে কিছু পানীয়ের বিষয় উল্লেখ করা হয় যা ত্বকের সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করবে।

গ্রিন টি: এর উপকারিতা নিয়ে আলাদা একটি প্রতিবেদন করা সম্ভব। নিয়মিত গ্রিন টি পানে ব্রণ, ত্বকের জ্বলুনি ও প্রদাহ সারিয়ে তোলার পাশাপাশি বয়সের ছাপ দূর করতেও সাহায্য করে। এই চায়ে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক সুরক্ষিত রাখে আর এতেই ত্বকের তারুণ্য বজায় থাকে দীর্ঘদিন।

কফি: ব্রণ এবং একজিমা উপশমে উপকারী কফি। কফির ফ্রি রেডিকল চর্মরোগ সারিয়ে তুলতে সাহায্য করে। এছাড়াও সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক বাঁচাতে সাহায্য করে কফি। বলিরেখাও প্রতিরোধ করে। সূর্যের তাপের কারণে ত্বক লালচে হয়ে যাওয়া, চোখের নিচের কালি দূর করা ইত্যাদি সমস্যা সমাধানেও বেশ উপকারী এই পানীয়।

লাল চা: পাকস্থলির গ্যাসট্রিক জুসের সঙ্গে মিশে কিছু খাবার হজমে সহায়তা করে। পাশাপাশি শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে।
অ্যালোভেরা: শরীর ডিটক্সিফাই বা দূষিত পদার্থ দূর করতে উপযোগী অ্যালোভেরার জেল। তাছাড়া লোহিত রক্ত কণিকা ও স্বেত রক্ত কণিকা গঠনে সাহায্য করে

ল্যাভেন্ডার চা: পেটে ব্যথা হলে উপশনে সাহায্য করবে। তাছাড়া যকৃৎ এবং পিত্তথলির কোনো সমস্যা উপশমেও সাহায্য করে। এছাড়া যারা ইনসমনিয়া বা ঘুমের সমস্যায় ভুগছেন তাদের জন্যও ল্যাভেন্ডার চা বেশ উপকারী।

ছবি: দীপ্ত।