২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা দিবস উপলক্ষ্যে বিশ্বরঙ’য়ের ছাড়

বাবাকে উপহার দেওয়ার জন্য মিলবে নানান ধরনের পাঞ্জাবি, ফতুয়া ও শার্ট।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 01:43 PM

Updated : 15 Jun 2023, 01:43 PM

সকল উৎসব পার্বনে বিশ্বরঙ’য়ে থাকে বিশেষ আয়োজন।

তাই বাবা দিবস উপলক্ষ্যে এই দেশি ফ্যাশন ঘরে চলছে ৩০ শতাংশ ছাড়।

বাবাকে শ্রদ্ধা জানাতে এই সুবিধা মিলবে প্রতিষ্ঠানের ফেইসবুক পেইজ, অনলাইন ও যে কোনো বিক্রয়কেন্দ্র।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ব বাবা দিবস উপলক্ষে পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে বিভিন্ন গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের মোটিফ। আর গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে স্বাভাবিকভাবে ব্যাবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভয়েল, স্লাব কাপড়।

পোশাকগুলোতে উজ্জ্বল বর্ণের পাশাপাশি রয়েছে প্রাকৃতিক রংয়ের ব্যবহার। কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।