রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, মারধরের অভিযোগ
পুলিশ বলছে, যুগান্তরের সাংবাদিক অমিত হাসানের বাবা স্থানীয় কৃষক লীগের সভাপতি। তার ভাইয়ের মিছিলে অংশ নেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে।
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় এক সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং তার পরিবারের চার সদস্যকে শারীরিকভাবে নির্যাতন ও মারধরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলছেন, “সাংবাদিক অমিত হাসান রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু পাট্টা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তার ভাই রনি আগের রাতে পুইজোর বাজারে একটি মিছিলে অংশ নিয়েছিলেন। এরপর পরই তাদের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।”
অমিত হাসান রবিন দৈনিক যুগান্তরের ঢাকা অফিসে মাল্টিমিডিয়ার ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।
বিস্তারিত আসছে …
